• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মোটরসাইকেল চাপা দিয়ে পালালো ট্রাকচালক, নিহত ২

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি    ১৫ মে ২০২৬, ০৮:১০ পি.এম.
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই প্রবাসী নিহত হয়েছেন।

শুক্রবার (১৫ মে) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার সোনারামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সরাইল উপজেলার পানিশ্বর গ্রামের শাহাদ আলীর ছেলে দুবাই প্রবাসী শাহ আলম ও একই এলাকার আলকাছ মিয়ার ছেলে সৌদী প্রবাসী জিয়ারুল।

স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে সরাইল উপজেলার পানিশ্বর থেকে মোটরসাইকেল নিয়ে আশুগঞ্জ আসছিলেন শাহ আলম ও জিয়ারুল। সোনারামপুর এলাকায় আসার পর বিপরীত দিক থেকে আসা ঢাকা থেকে সিলেটগামী মালবাহী একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুইজনের লাশ উদ্ধার করে।

সরাইল খাটিহাতা হাইওয়ের থানার ওসি আবু তাহের জানান, বিকেল দুঘর্টনার পর ঘটনাস্থলে গিয়ে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর পরই ট্রাকচালক ও হেলপার ট্রাক রেখে পালিয়ে গেছে। মালবাহী ট্রাকটি আটক করা হয়েছে। পরে দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গরু বিক্রি করে নিজের টাকায় গ্রামের রাস্তা মেরামত করলেন যুবক
গরু বিক্রি করে নিজের টাকায় গ্রামের রাস্তা মেরামত করলেন যুবক
কক্সবাজারে ‘সাফ বিচ গেমস’ আয়োজনের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর
কক্সবাজারে ‘সাফ বিচ গেমস’ আয়োজনের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর
৫০০ হাত পতাকায় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা
৫০০ হাত পতাকায় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা