• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

দুপুরের মধ্যে ঢাকাসহ ১৪ অঞ্চলে বজ্রবৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক    ২১ জুন ২০২৬, ০৮:৫৪ এ.এম.
ছবি: সংগৃহীত

দেশের ১৪টি জেলার ওপর দিয়ে রোববার (২১ জুন) দুপুরের মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।

একই সঙ্গে এসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত বিশেষ সতর্কবার্তায় জানানো হয়েছে, রংপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

পাশাপাশি এসব এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। বৈরী আবহাওয়ার কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

উল্লেখ্য, রোববার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই সতর্কবার্তা কার্যকর থাকবে। এ সময়ে নৌযান ও নদীপথ ব্যবহারকারীদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পাশাপাশি আবহাওয়ার পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখতে এবং পরবর্তী নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টিপাতের আভাস
মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টিপাতের আভাস
১১ জেলায় ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা
১১ জেলায় ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা
১০ জেলায় ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
১০ জেলায় ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস