• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বাঁধনকে তসলিমা নাসরিনের খোঁচা

   ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৪২ পি.এম.

বিনোদন প্রতিবেদক

বৈষম্যবিরোধী আন্দোলনে সরব ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ছাত্র-জনতার সঙ্গে সরকার পদত্যাগের এক দফা দাবিতে ছিলেন রাজপথে। আওয়াজ তুলেছিলেন মিছিলের অগ্রভাগে। বাঁধনের কণ্ঠে সেসময়ের অনেক স্লোগানই নেটদুনিয়ায় ভাইরাল হয়। অভিনেত্রীর তেমনই একটি ভিডিও ক্লিপ শেয়ার করে খোঁচা দিলেন সমালোচিত ও নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন।

বৈষম্যবিরোধী আন্দোলনে বাঁধনের ‘সংস্কার’ প্রসঙ্গে কথা বলার ভিডিও ক্লিপটি ফেসবুকে শেয়ার করে তসলিমা নাসরিন লিখেছেন, ‘এই মহিলাটি যে গলা ফাটিয়ে দেশের সংস্কার করবে বলল, এ পর্যন্ত দেশের কী কী সংস্কার করেছে সে?’

শেয়ার করা ১৩ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, মাইকে হাতে চিকিৎকার করে বাঁধন বলছেন, ‘এই দেশটা আমার, এই দেশের সংস্কার করব আমরাই…।’

এদিকে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশকে নিয়ে নানান ধরনের কথা বলে যাচ্ছেন ভারতে অবস্থানরত সমালোচিত এই লেখিকা। তার লেখায় থাকছে উসকানিমূলক নানা কথা।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সভাপতি পদে লড়বেন বাপ্পারাজ, সম্পাদক পদপ্রার্থী মুক্তি
শিল্পী সমিতির নির্বাচন সভাপতি পদে লড়বেন বাপ্পারাজ, সম্পাদক পদপ্রার্থী মুক্তি
বিশেষ দিনে একা ওমর সানী, মৌসুমীর ভিডিওবার্তা
বিশেষ দিনে একা ওমর সানী, মৌসুমীর ভিডিওবার্তা
তারকাদের শুভেচ্ছায় ভাসছেন থালাপতি
তারকাদের শুভেচ্ছায় ভাসছেন থালাপতি