• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

থালাপাতির বাজিমাত, তারকাদের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক    ৪ মে ২০২৬, ০৫:০২ পি.এম.
থালাপাতি বিজয়। ছবি : সংগৃহীত

প্রথমবার অংশ নিয়েই তামিলনাড়ু বিধানসভা নির্বাচন চমক দেখাচ্ছে দক্ষিণী সুপারস্টার থালাপাতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেট্টি কাজাগাম (টিভিকে)। এই সাফল্যের মধ্যেই চলচ্চিত্র জগতের বিভিন্ন তারকা সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছেন বিজয়কে।

বলিউড তারকা টাইগার শ্রফ এক্স-এ লিখেছেন, বিজয়কে অভিনন্দন। আপনার প্রতি মানুষের বিশ্বাস সত্যিই অনুপ্রেরণাদায়ক। নতুন অধ্যায়ের জন্য আরও শক্তি কামনা করছি।

মালয়ালম অভিনেতা অজু ভার্গিস লিখেছেন, ভাগ্য সাহসীদের পক্ষেই থাকে। এদিকে তেলুগু তারকা নানি তার পোস্টে বলেন, প্রথমে সন্দেহ, পরে জয় এটা আমাদের ঘরেও হয়েছে, এখন পাশের রাজ্যেও হচ্ছে। আন্ডারডগের জয় সবসময়ই দারুণ। তামিলনাড়ুর মানুষের জন্য ভালো কিছুই আসুক।

ঘনিষ্ঠ বন্ধু ও তামিল অভিনেতা শ্রিমান আবেগঘন বার্তায় লেখেন, জনতার রায়ই সর্বোচ্চ রায়। ১৯৯৮ সালেই বলেছিলাম, আমার বন্ধু একদিন মুখ্যমন্ত্রী হবে। তিনি কথা রাখার চেষ্টা করেন, মানুষের জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করবেন।

প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, পেরাম্বুর ও তিরুচি ইস্টসহ বেশ কয়েকটি আসনে এগিয়ে রয়েছেন বিজয়ের দল। ফলে রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।নির্বাচনের গণনা এখনও চলছে, তবে প্রথমবারেই টিভিকে’র এই পারফরম্যান্স ইতোমধ্যে নজর কেড়েছে পুরো দেশের। 

অন্যদিকে, বিজয়ের অভিনয়জীবনও আলোচনায় রয়েছে। তার সর্বশেষ সিনেমা ‘জনা নায়কন’ মুক্তির কথা থাকলেও সেন্সর জটিলতা ও অনলাইনে ফাঁস হয়ে যাওয়ার কারণে মুক্তি পিছিয়ে গেছে। সিনেমাটিতে বিজয়ের সঙ্গে অভিনয় করেছেন পূজা হেগড়ে, ববি দেওল, প্রকাশ রাজসহ আরও অনেকে।

ভিওডি বাংলা/বিন্দু

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’