• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

আজ জয়-পলকের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন ষষ্ঠ সাক্ষী

নিজস্ব প্রতিবেদক    ৩ মে ২০২৬, ১০:৪৯ এ.এম.
ছবি : সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে ষষ্ঠ সাক্ষীর জবানবন্দি গ্রহণে করা হবে।

রোববার (৩ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এই সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মামলার বিবরণীতে জানা যায়, বিবাদীদের মধ্যে জুনাইদ আহমেদ পলক বর্তমানে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। অন্যদিকে সজীব ওয়াজেদ জয় পলাতক থাকায় ট্রাইব্যুনালের নির্দেশে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মনজুর আলম তার পক্ষে আইনি লড়াই পরিচালনা করছেন।

এর আগে গত ২৬ এপ্রিল মামলার পঞ্চম সাক্ষী হিসেবে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) একজন কর্মকর্তার জেরা সম্পন্ন হয়। ১৯ এপ্রিল তার জবানবন্দি রেকর্ড করা হয়েছিল। বিবাদী পক্ষের আইনজীবী আমিনুল গণি টিটোসহ অন্যান্য আইনজীবীরা তাকে জেরা শেষ করলে আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আজকের (৩ মে) তারিখ নির্ধারণ করেন।

প্রসিকিউশনের দাখিলকৃত অভিযোগে উল্লেখ করা হয়েছে, সজীব ওয়াজেদ জয়ের নির্দেশে ২০২৪ সালের ১৪ জুলাই রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উস্কানি দেন তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী পলক। যার ধারাবাহিকতায় ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারী ছাত্র-জনতার ওপর পুলিশ, আওয়ামী লীগ ও ছাত্রলীগ সশস্ত্র হামলা চালায়। অভিযোগে আরও বলা হয়, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে মারণাস্ত্র ব্যবহারে প্ররোচনা ও সহায়তার ফলে রাসেল, মোসলেহ উদ্দিনসহ ২৮ জন শহীদ হন। এছাড়া উত্তরার পৃথক একটি ঘটনায় ৩৪ জনকে হত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগও আনা হয়েছে তাদের বিরুদ্ধে।

উল্লেখ্য, গত বছরের ৪ ডিসেম্বর প্রসিকিউশনের জমা দেওয়া আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নেয় ট্রাইব্যুনাল। এরপর চলতি বছরের ২১ জানুয়ারি জয় ও পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এই ঐতিহাসিক বিচারিক কার্যক্রম শুরু হয়।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
শাপলা চত্বর হত্যা মামলা মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের