টপ নিউজ
সাবেক গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকিরের ছেলে সাফায়েত গ্রেপ্তার
৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৩২ পি.এম.

নিজস্ব প্রতিবেদক
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের ছেলে সাফায়েত বিন জাকির (৩০) গ্রেপ্তার হয়েছেন। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে খিলগাঁও থানার পুলিশ।
বুধবার (৫ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন।
মো. দাউদ হোসেন বলেন, দুপুর দেড়টার দিকে দক্ষিণ বনশ্রী এলাকার একটি বাসা থেকে সাফায়েতকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে খিলগাঁও থানায় একটি ও কুড়িগ্রামের রৌমারিতে দুটি মামলা রয়েছে।
ভিওডি বাংলা/ এমএইচ







