• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

বিয়ের প্রলোভনে অর্থ আত্মসাত

‘বিগ বস’ তারকা আশুর বিরুদ্ধে মামলা

বিনোদন ডেস্ক    ২৭ এপ্রিল ২০২৬, ০৮:২৬ এ.এম.
ভারতের দক্ষিণী অভিনেত্রী ও ‘বিগ বস তেলেগু’ তারকা আশু রেড্ডি। ছবি: সংগৃহীত

ভারতের দক্ষিণী অভিনেত্রী ও ‘বিগ বস তেলেগু’ তারকা আশু রেড্ডির বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে। ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, বিয়ের প্রলোভন দেখিয়ে লন্ডনে কর্মরত এক সফটওয়্যার প্রকৌশলীর কাছ থেকে বিপুল অঙ্কের অর্থ নেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রায় ৯ কোটি ৩৫ লাখ রুপি আত্মসাত করা হয়েছে। এ ঘটনায় হায়দরাবাদের সেন্ট্রাল ক্রাইম স্টেশনে মামলা নথিভুক্ত করা হয়েছে।

ভারতের দক্ষিণী অভিনেত্রী ও ‘বিগ বস তেলেগু’ তারকা আশু রেড্ডি।

ভুক্তভোগী হিসেবে উল্লেখ করা হয়েছে ওয়াই ভি ধর্মেন্দ্র নামের এক ব্যক্তিকে। তার বাবা সত্যনারায়ণ অভিযোগটি দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়, ২০১৮ সালে লন্ডনে পরিচয়ের পর তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং বিয়ের আশ্বাস দেওয়া হয়।

তবে অভিযোগ ওঠার পরই নিজের অবস্থান স্পষ্ট করেছেন আশু রেড্ডি। তিনি এ অভিযোগকে ‘ভুয়া’ বলে দাবি করেছেন। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, তার সম্মতি ছাড়া মিথ্যা তথ্য প্রচার করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ভারতের দক্ষিণী অভিনেত্রী ও ‘বিগ বস তেলেগু’ তারকা আশু রেড্ডি।

বর্তমানে বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্তাধীন রয়েছে।

উল্লেখ্য, তেলেগু চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পাওয়া আশু রেড্ডি ‘চাল মোহন রাঙ্গা’, ‘ফোকাস’, ‘স্পার্ক লাইফ’, ‘ইয়েভাম’ ও ‘পদ্মাব্যুহম লো চক্রধারী’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। ‘বিগ বস তেলেগু’তে অংশ নেওয়ার পর তার জনপ্রিয়তা আরও বেড়ে যায়।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’