• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
২২ লাখ শিক্ষার্থীর নজিরবিহীন অংশগ্রহণ, বদলে দিচ্ছে প্রাথমিক ক্রীড়া সংস্কৃতি ভারত-চীন জল্পনা পেরিয়ে প্রধানমন্ত্রীর প্রথম গন্তব্য মালয়েশিয়া দিল্লিতে বৈঠকে বসেছে বিজিবি-বিএসএফ, পুশইনের কড়া প্রতিবাদ ঢাকার ভাই বোনের সম্পত্তি দখলে রেখেছেন আ. নেতা ২০ জুন গোল্ডকাপের ফাইনাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রাজধানীর সোনারগাঁও সিগন্যালে পুলিশকে মারধর, নারীসহ ৩ জনের সাজা ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬২৮ ১ কোটি ৭ লাখ শিক্ষার্থী পাচ্ছে ফ্রি ইউনিফর্ম-ব্যাগ-জুতা আদ্-দ্বীন হাসপাতাল নিয়ে জনস্বার্থে সিদ্ধান্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী আগামী হজের রোডম্যাপ প্রকাশ, নিবন্ধনের সময়সীমা ২৬ সেপ্টেম্বর

কাশ্মীরে বাস খাদে পড়ে ২১ নিহত, আহত ৪৫

আন্তর্জাতিক ডেস্ক    ২১ এপ্রিল ২০২৬, ১২:০৩ পি.এম.
উধমপুরে খাদে পড়ে বিধ্বস্ত বাস; উদ্ধার তৎপরতায় স্থানীয়রা: ছবি: সংগৃহীত

ভারত-শাসিত কাশ্মীরের উধমপুর জেলায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৪৫ জন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উধমপুরের কানোত গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সিভিল অ্যাডমিনিস্ট্রেটর প্রেম সিং সংবাদমাধ্যমকে জানান, রামনগর থেকে উধমপুরগামী বাসটি পাহাড়ি সড়কের একটি বিপজ্জনক বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি একটি অটোরিকশাকে ধাক্কা দিয়ে সড়ক থেকে ছিটকে পড়ে প্রায় ৩০ মিটার নিচের পাথুরে খাদে।

প্রাথমিক তথ্যে জানা গেছে, ৪২ জন ধারণক্ষমতার বাসটিতে দুর্ঘটনার সময় ৬০ জনের বেশি যাত্রী ছিলেন, যা দুর্ঘটনার ক্ষয়ক্ষতি বাড়িয়ে দেয়। দুর্ঘটনার পরপরই স্থানীয় উদ্ধারকারী দল ও প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে।

প্রেম সিং জানান, ঘটনাস্থলেই ১৯ জন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও দুইজনের মৃত্যু হয়। আহতদের দ্রুত রামনগর সাব-ডিস্ট্রিক্ট হাসপাতালসহ আশপাশের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের অধিকাংশেরই মাথায় গুরুতর আঘাত এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণে মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দুর্ঘটনার কারণ হিসেবে অতিরিক্ত যাত্রীবোঝাই ও দুর্গম পাহাড়ি সড়কের ঝুঁকিপূর্ণ বাঁককে দায়ী করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।
উল্লেখ্য, কাশ্মীরের পাহাড়ি অঞ্চলে সড়ক দুর্ঘটনা নতুন নয়। সরু রাস্তা, তীব্র বাঁক এবং অতিরিক্ত যাত্রী বহনের কারণে প্রায়ই এ ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে।

ভিওডি বাংলা/জা
 

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবার ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে বাজছে সাইরেন
এবার ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে বাজছে সাইরেন
ইসরায়েলের পাল্টা হামলা, ইরানের ৩ শহরে বিস্ফোরণ
ইসরায়েলের পাল্টা হামলা, ইরানের ৩ শহরে বিস্ফোরণ
‘যথেষ্ট হয়েছে, জেদ ভুলে আলোচনায় ফিরে আসুন’
ইরানকে ডোনাল্ড ট্রাম্প ‘যথেষ্ট হয়েছে, জেদ ভুলে আলোচনায় ফিরে আসুন’