{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ভিওডি বাংলার সংবাদ প্রকাশের পর র‍্যাবের সাঁড়াশি অভিযান, আটক ২ পুলিশে বড় রদবদল, ১৪ কর্মকর্তার বদলি ও পদায়ন ভাঙারি ব্যবসায়ী হত্যা: মূল আসামিসহ গ্রেপ্তার ২ রাজধানীতে চলন্ত ট্রেন থেকে পা পিছলে যুবকের মৃত্যুু প্রশাসকদের আন্তরিকতায় ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে গতি এসেছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ইরানের সাথে যুদ্ধে প্রায় ১০০ মার্কিন সেনা আহত: পেন্টাগন জেল খাটাকালীনও মডেলিংয়ের স্বপ্ন দেখিয়ে তরুণীদের ধর্ষণ মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতি, আনসার সদস্যকে মহাপরিচালকের সম্মাননা জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া : তথ্যমন্ত্রী মোদির বাড়ির সামনে থেকে রাহুল গান্ধী আটক

বিশ্ববাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক    ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে সাম্প্রতিক অস্থিরতার পর আবারও ঊর্ধ্বমুখী হয়েছে স্বর্ণের দাম। মধ্যপ্রাচ্য পরিস্থিতির প্রভাব কাটিয়ে মার্কিন ডলারের দুর্বলতা এবং হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণার ফলে মূল্যবান এই ধাতুর বাজারে নতুন করে গতি ফিরে এসেছে। একই সঙ্গে রুপাসহ অন্যান্য ধাতুর দামেও ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে।

শুক্রবার (১৭ এপ্রিল) সকালে বার্তা সংস্থা রয়টার্স জানায়, স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রায় ১ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৮৬০ ডলার অতিক্রম করেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচারও বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪ হাজার ৮৮৩ ডলারে, যা বাজারে শক্তিশালী পুনরুদ্ধারের ইঙ্গিত দিচ্ছে।

বাজার বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত হওয়ার ঘোষণা বৈশ্বিক অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ ইতিবাচক সংকেত। এতে তেলের দামের ওপর চাপ কমেছে, ফলে মুদ্রাস্ফীতি নিয়ে উদ্বেগ কিছুটা প্রশমিত হয়েছে। একই সঙ্গে সুদের হার কমার সম্ভাবনাও বাড়ছে—যা স্বর্ণের বাজারকে আরও শক্তিশালী করতে ভূমিকা রাখছে। বিশ্লেষকদের ধারণা, স্বল্পমেয়াদে স্বর্ণের দাম আবারও আউন্সপ্রতি ৫ হাজার ডলার ছাড়িয়ে যেতে পারে।

স্বর্ণের পাশাপাশি রুপার বাজারেও উল্লেখযোগ্য ঊর্ধ্বগতি দেখা গেছে। স্পট সিলভারের দাম প্রায় ৪ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৮১ ডলারের কাছাকাছি লেনদেন হচ্ছে। চলতি সপ্তাহে রুপার মোট দাম বেড়েছে প্রায় ৮ শতাংশ। এছাড়া প্ল্যাটিনাম ও প্যালাডিয়ামের দামও যথাক্রমে ২ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।

অন্যদিকে, হরমুজ প্রণালি ঘিরে ইতিবাচক ঘোষণার প্রভাব পড়েছে বৈশ্বিক শেয়ারবাজারেও। ইউরোপের প্রধান সূচকগুলোতে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। প্যারিসের সিএসি ও ফ্রাঙ্কফুর্টের ডিএএক্স সূচক ২ শতাংশের বেশি বেড়েছে। লন্ডনের এফটিএসই সূচকেও কিছুটা উন্নতি লক্ষ্য করা গেছে। বিনিয়োগকারীদের আস্থার পুনরুদ্ধার এবং ভূরাজনৈতিক ঝুঁকি কমার প্রত্যাশাই এ প্রবণতার পেছনে প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে।

তবে বিপরীত চিত্র দেখা গেছে জ্বালানি তেলের বাজারে। হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার খবরে সরবরাহ নিয়ে উদ্বেগ কমে যাওয়ায় তেলের দামে বড় ধরনের পতন নেমেছে। অল্প সময়ের ব্যবধানে আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় ১১ শতাংশ পর্যন্ত কমে যায়।

আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০ ডলারের বেশি কমে প্রায় ৮৭ ডলারে নেমে এসেছে। একইভাবে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দামও কমে দাঁড়িয়েছে প্রায় ৮৪ ডলারে। বিশ্লেষকরা বলছেন, সরবরাহ স্বাভাবিক হওয়ার প্রত্যাশা এবং ভূরাজনৈতিক উত্তেজনা কমার ইঙ্গিত তেলের বাজারে এই পতনের প্রধান কারণ।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ইলেকট্রিক বাস কিনতে ৪শ কোটি টাকা চায় বিআরটিসি
ছবি: সংগৃহীত
আটাব নির্বাচন: দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রতিবাদ জানাল গণতান্ত্রিক ফ্রন্ট
জাতিসংঘ সদর দপ্তরে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে ইইউ ও জি৭৭ প্রতিনিধিদের পৃথক বৈঠক। ছবি: সংগৃহীত
এলডিসি উত্তরণে বাংলাদেশের পাশে থাকাবে ইইউ ও জি৭৭