• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তিন মাস জ্বালানি তেলের সুবিধা নেবেন না ফকির মাহবুব

নিজস্ব প্রতিবেদক    ১৪ এপ্রিল ২০২৬, ০১:৫৮ পি.এম.
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম-ছবি-ভিওডি বাংলা

জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম আগামী এপ্রিল, মে ও জুন-এই তিন মাস তার প্রাধিকারভুক্ত জ্বালানি সুবিধা গ্রহণ করবেন না। 

মঙ্গলবার (১৪ এপ্রিল) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, প্রধানমন্ত্রীর জ্বালানি ব্যবহারে ৩০ শতাংশ সাশ্রয়ের নির্দেশনার প্রেক্ষিতে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, এ ধরনের উদ্যোগ জ্বালানি সাশ্রয়ে সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হতে পারে।

ভিওডি বাংলা/আরআর/আরকেএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জিডিপির নির্ভুল তথ্য প্রকাশ করা হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী
জিডিপির নির্ভুল তথ্য প্রকাশ করা হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী
বিশ্ববাজারে স্বর্ণের দাম সপ্তাহের সর্বনিম্নে
বিশ্ববাজারে স্বর্ণের দাম সপ্তাহের সর্বনিম্নে
ছেঁড়া-ফাটা নোট বাধ্যতামূলক নিতে হবে: কেন্দ্রীয় ব্যাংক
ছেঁড়া-ফাটা নোট বাধ্যতামূলক নিতে হবে: কেন্দ্রীয় ব্যাংক