• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বিএসইসি’র নতুন চেয়ারম্যান ইউনিলিভারের মাসুদ খান

নিজস্ব প্রতিবেদক    ৪ জুন ২০২৬, ০৩:০২ পি.এম.
মাসুদ খান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান হিসেবে ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের চেয়ারম্যান মাসুদ খানকে নিয়োগ দিয়েছে সরকার। আর কমিশনার হয়েছেন ঢাকা ব্যাংক সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক নাফিজ আল তারিক, সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদ মাহতাব এবং আশা ইন্টারন্যাশনালের ফাইন্যান্স ডিরেক্টর তানভীর হাবিব রহমান।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে চেয়ারম্যান ও চার কমিশনারের পদত্যাগের পর দুপুরেই নতুন চেয়ারম্যান ও চার কমিশনার নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে  অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন চেয়ারম্যান ও কমিশনাররা যোগদানের তারিখ থেকে নির্ধারিত মেয়াদে দায়িত্ব পালন করবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এর আগে সকালে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও চার কমিশনার পদত্যাগ করেন। 

ভিওডি বাংলা/আরআর/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৪২৬০০ কোটি টাকা অতিরিক্ত ভর্তুকির চাপ: অর্থমন্ত্রী
৪২৬০০ কোটি টাকা অতিরিক্ত ভর্তুকির চাপ: অর্থমন্ত্রী
১০ হাজার কোটি টাকা চায় ইসলামী ব্যাংক
১০ হাজার কোটি টাকা চায় ইসলামী ব্যাংক
কনটেন্ট ক্রিয়েটরদের যে সুখবর দিলেন অর্থমন্ত্রী
কনটেন্ট ক্রিয়েটরদের যে সুখবর দিলেন অর্থমন্ত্রী