• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

২৪ ঘণ্টায় হামের লক্ষণে মৃত্যু ৪, আক্রান্ত ১৬৮

নিজস্ব প্রতিবেদক    ১০ এপ্রিল ২০২৬, ০৮:২৬ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে চারজনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

শুক্রবার (১০ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।

একই সময়ে নতুন করে ১৬৮ জন হামে আক্রান্ত হয়েছেন। এছাড়া সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১৭৭ জনে, যা পরিস্থিতির অবনতির ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

স্বাস্থ্য অধিদফতরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ২৩ জনের মৃত্যু হয়েছে। তবে হামের লক্ষণ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৪ জনে। একই সময়ে মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ৪০৯ জনে পৌঁছেছে। আর সন্দেহজনক রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৩ হাজার ৪৯৭ জন।

এ সময়ের মধ্যে গুরুতর অবস্থায় বিপুল সংখ্যক রোগীকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এখন পর্যন্ত ৮ হাজার ৯১০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ হাজার ৬০৯ জন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাম রোগ কী? লক্ষণ, কারণ, প্রতিরোধ ও চিকিৎসা সম্পর্কে বিস্তারিত জানুন
হাম রোগ কী? লক্ষণ, কারণ, প্রতিরোধ ও চিকিৎসা সম্পর্কে বিস্তারিত জানুন
হাম ও উপসর্গে আরো ৭ জনের মৃত্যু
হাম ও উপসর্গে আরো ৭ জনের মৃত্যু
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১২ শিশুর মৃত্যু
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১২ শিশুর মৃত্যু