• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

হাম ও উপসর্গে একদিনে ১০ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক    ২৯ মে ২০২৬, ০৪:২৮ পি.এম.
ছবি: সংগৃহীত

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৩২ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে। এর মধ্যে সন্দেহজনক হাম রোগীর তথ্য মিলেছে ৬৭৪ জনের। নিশ্চিত হাম রোগী রয়েছে ৫৮ জন।

শুক্রবার (২৯ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে দুইজন এবং উপসর্গ নিয়ে আটজনের মৃত্যু হয়েছে।

১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট ৯০ জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৪৮৫ জনের। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৫৭৫টি শিশু মারা গেছে।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কক্ষে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি পাওয়া গেছে : স্বাস্থ্যের ডিজি
আদ্–দ্বীন হাসপাতাল কক্ষে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি পাওয়া গেছে : স্বাস্থ্যের ডিজি
জুলাই মাসে এক লাখ স্বাস্থ্যকর্মী নেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী
জুলাই মাসে এক লাখ স্বাস্থ্যকর্মী নেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী
হাম ও উপসর্গে দেশে আরো ১০ শিশুর মৃত্যু
হাম ও উপসর্গে দেশে আরো ১০ শিশুর মৃত্যু