• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ঈদে রোগীদের সেবা

চিকিৎসক-নার্সদের প্রশংসা করলেন ডা. রফিকূল ইসলাম

নিজস্ব প্রতিবেদক    ২৮ মে ২০২৬, ০৯:৪৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকূল ইসলাম বলেছেন, ঈদের আনন্দ পরিবার-পরিজনের সঙ্গে উদযাপন না করে রোগীদের সেবায় নিয়োজিত থাকা চিকিৎসক, নার্স ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের অবদান অত্যন্ত মানবিক ও প্রশংসনীয়।

ঈদের দিন বৃহস্পতিবার (২৮ মে) রাজধানীর ন্যাশনাল নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতাল এবং বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট পরিদর্শনকালে এ কথা বলেন তিনি।

এ সময় হাসপাতালে ভর্তি রোগী ও তাদের স্বজনদের খোঁজখবর নেন এবং চিকিৎসাসেবার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন অধ্যাপক ডা. মো. রফিকূল ইসলাম।

ঈদের দিন ন্যাশনাল নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতাল এবং বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট পরিদর্শন করেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকূল ইসলাম।

দুই হাসপাতাল পরিদর্শনকালে বিভিন্ন ওয়ার্ড, আইসিইউ ও এনআইসিইউ ঘুরে দেখেন এবং রোগী ও স্বজনদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। একই সঙ্গে হাসপাতালের চিকিৎসক, নার্স এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।

নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও শিশু হাসপাতাল পরিদর্শন শেষে বিএনপির পক্ষ থেকে রোগীদের সেবায় নিয়োজিত চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান অধ্যাপক ডা. মো. রফিকূল ইসলাম।

এ সময় ন্যাশনাল নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. নুরুজ্জামান খান, শিশু হাসপাতালের আরপি এবং হাসপাতাল দুটির বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংস্কার পাশ কাটিয়ে সংকট দূর হবে না: নাহিদ
সংস্কার পাশ কাটিয়ে সংকট দূর হবে না: নাহিদ
মানুষ শান্তিতে ঈদ উদযাপন করছে: রিজভী
মানুষ শান্তিতে ঈদ উদযাপন করছে: রিজভী
অবহেলার অভিযোগে আদ্-দ্বীন কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা
৬ শিশুর মৃত্যু অবহেলার অভিযোগে আদ্-দ্বীন কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা