• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
তিন হাজার মানুষকে বাংলাদেশে ‘ঠেলে পাঠাতে’ চায় ভারত বিশ্বব্যাপী শান্তিরক্ষায় প্রশংসিত বাংলাদেশ ভয়াবহ হামলার ছক, টার্গেট দিল্লি-মুম্বাই হামে আক্রান্ত-উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু ‘জাতির ক্রান্তিকালে পথপ্রদর্শকের ভূমিকা পালন করেছেন জিয়াউর রহমান’ নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিএনপির নেতাকর্মীদের ভিড় টানা ছুটি শেষে অফিস খুলছে সোমবার জিয়াউর রহমানের রুপকল্পই চলচ্চিত্রে বাস্তবায়ন করতে হবে : ড. মঈন খান নিজ নিজ অবস্থান থেকে রাষ্ট্র গঠনে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর জাতির দুঃসময়ে নেতৃত্ব দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

ভয়াবহ হামলার ছক, টার্গেট দিল্লি-মুম্বাই

ভিওডি বাংলা ডেস্ক    ৩০ মে ২০২৬, ০৪:২০ পি.এম.
ছবি : সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লি ও অর্থনৈতিক কেন্দ্র মুম্বাইয়ে বড় ধরনের হামলার পরিকল্পনার অভিযোগে দেশটির পুলিশ অন্তত ৯ জনকে গ্রেপ্তার করেছে। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) এবং পলাতক ডন দাউদ ইব্রাহিমের সঙ্গে গ্রেপ্তারকৃতদের যোগসূত্র রয়েছে বলে দেশটির কর্তৃপক্ষ দাবি করেছে।

শনিবার দিল্লি পুলিশের স্পেশাল সেল জানায়, গ্রেপ্তারকৃতরা দিল্লি, মুম্বাই ও পাঞ্জাবের বাসিন্দা। তাদের মধ্যে কিছু বিদেশি নাগরিকও রয়েছে। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

কর্মকর্তারা জানান, এই চক্রকে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও নিরাপত্তা বাহিনীর ওপর হামলার পরিকল্পনার দায়িত্ব দেয়া হয়েছিল। সূত্রগুলো এনডিটিভিকে বলেছে, হামলার তালিকায় ছিল পারমাণবিক স্থাপনা, বিমানবন্দর, রেলস্টেশন ও বিদ্যুৎকেন্দ্র।

গোয়েন্দা সূত্র জানিয়েছে, পুরো নেটওয়ার্কটি দীর্ঘদিন নজরদারিতে ছিল। এখন তদন্তকারীরা এই চক্রের সঙ্গে সীমান্তপারের যোগসূত্র, অর্থায়নের উৎস এবং বিদেশি হ্যান্ডলারদের ভূমিকা খতিয়ে দেখছেন।

গোয়েন্দা সংস্থার সতর্কবার্তার পর দিল্লিতে ইতিমধ্যে উচ্চ সতর্কতা জারি রয়েছে। সম্প্রতি দেশটির নিরাপত্তা সংস্থাগুলো সম্ভাব্য আত্মঘাতী হামলা, গাড়িবোমা,গুলি চালানো এবং সমন্বিত আক্রমণের শঙ্কা প্রকাশ করেছিল।

এ নিয়ে রাজ্যের সব জেলা ইউনিটকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয় জোরদার করতে নির্দেশ দেয়া হয়েছে।

গত বছর দিল্লির ঐতিহাসিক লালকেল্লার কাছে ভয়াবহ গাড়িবোমা বিস্ফোরণে ১৫ জন নিহত এবং এক ডজনের বেশি আহত হন। তদন্তে তখন অভিযুক্ত হিসেবে বেশ কয়েকজনের নাম উঠে আসে, যাদের মধ্যে রয়েছেন মুজাম্মিল শাকিল গনাই, আদিল আহমেদ রাঠের, মুজাফফর আহমেদ রাঠের, মুফতি ইরফান আহমদ ওয়াগে এবং শাহীনা সাঈদ।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এক বছরে স্পেনের নাগরিকত্ব পেলেন ৩ লাখ বিদেশি
এক বছরে স্পেনের নাগরিকত্ব পেলেন ৩ লাখ বিদেশি
অন্দরের ফাটল প্রকাশ্যে, মমতাকে পিঠ দেখাচ্ছেন ছায়াসঙ্গীরা
অন্দরের ফাটল প্রকাশ্যে, মমতাকে পিঠ দেখাচ্ছেন ছায়াসঙ্গীরা
জেফ বেজোসের রকেট বিস্ফোরণ
জেফ বেজোসের রকেট বিস্ফোরণ