• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

আদ-দ্বীন হাসপাতালে বেকারি-ময়লা, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ৩০ মে ২০২৬, ০৬:১২ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে বেকারির সন্ধান পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। এ সময় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “বিষয়টি শক্তভাবে দেখা হবে।”

শনিবার (৩০ মে) হাসপাতাল পরিদর্শনে গিয়ে বেকারির সন্ধান পান মন্ত্রী। এই দৃশ্য গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “বেকারি পাওয়া গেছে। দুই ইলেকট্রিক ওভেন দিয়ে চলে। ইঞ্জিনিয়ার নেই। এটা উচিত হয়নি। প্রচুর ময়লা পাওয়া গেছে। হাজার হাজার শিক্ষার্থীর জন্য এই বেকারিতে খাবার তৈরি হতো। সেখান থেকে কোনো গ্যাস বের হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। দুইজন ডাক্তারের সঙ্গে কথা বলা হয়েছে। তারাও বেশকিছু ইঙ্গিত দিয়েছেন।”

এদিকে, রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রাথমিক তদন্তে ডাক্তার ও নার্সদের অবহেলাসহ হাসপাতালের বেশ কিছু অসংগতি পাওয়া গেছে বলে জানিয়েছেন সরদার সাখাওয়াত হোসেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “ঘটনার তদন্তে গঠিত কমিটি এখনো পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেয়নি। সন্তানহারা মায়েদের বক্তব্য গ্রহণ বাকি থাকায় তদন্ত কমিটিকে আরও তিনদিন সময় দেওয়া হয়েছে। আগামী ৩ জুন পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।”

তিনি জানান, প্রাথমিক তদন্তে হাসপাতালটির ব্যবস্থাপনা, চিকিৎসক ও নার্সদের দায়িত্ব পালনে অবহেলাসহ বেশ কিছু অসংগতি উঠে এসেছে। এছাড়া ঘটনার রাতে ওয়ার্ডে প্রায় দুই ঘণ্টা এসি বন্ধ ছিল এবং এ সময় কোনো বিকল্প ভেন্টিলেশনের ব্যবস্থা ছিল না বলেও তদন্তে জানা গেছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না।”

এর আগে, বুধবার (২৭ মে) ভোরে এই হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু হয়।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: পিএমও
প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা সহজ করতে প্রধানমন্ত্রীর নির্দেশ
ছবি: সংগৃহীত
ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৭২
ফাইল ছবি
হামের তাণ্ডব অব্যাহত, ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু