• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

তিন হাজার মানুষকে বাংলাদেশে ‘ঠেলে পাঠাতে’ চায় ভারত

নিজস্ব প্রতিবেদক    ৩০ মে ২০২৬, ০৫:২০ পি.এম.
ছবি: সংগৃহীত

ভারত থেকে মানুষকে জোরপূর্বক ঠেলে দেওয়া হচ্ছে - এমন উদ্বেগ থেকে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী ‘বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি’ ভারত সংলগ্ন সীমান্তে টহলসহ সার্বিক শক্তি বাড়িয়েছে। বিশেষ পরিস্থিতির কারণে অতিরিক্ত সদস্যও মোতায়েন করা হয়েছে বলে বিজিবির এক কর্মকর্তা জানিয়েছেন।

মোটকথা- সর্বোচ্চ নজরদারি চলছে সীমান্তজুড়ে। গুলির জবাবে পাল্টা গুলিবর্ষণ, বিএসএফের বাংলাদেশ অভ্যন্তরে খুঁটি বসানোর চেষ্টা রুখে দেওয়াসহ বিএনপি নেতৃত্বাধীন সরকার চলতি বছর ফেব্রুয়ারি মাসে ক্ষমতাগ্রহণের পর থেকেই এ উত্তেজনা ধারাবাহিক বাড়ছে।

এ বিষয়ে ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. শরিফুল ইসলাম বলেন, ‘সীমান্ত এলাকার গ্রামগুলোতে আমরা মাইকিং শুরু করেছি- যাতে বাসিন্দাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পায়। জোরপূর্বক ঠেলে দেওয়ার প্রচেষ্টার বিরুদ্ধে যেন তারা সতর্ক থাকেন।’

ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এখন সীমান্তবর্তী রাজ্য ত্রিপুরা, পশ্চিমবঙ্গ এবং আসামেও ক্ষমতায়। সম্প্রতি রাজ্যগুলোর সরকার নথিপত্রহীন অভিবাসন সমস্যা অগ্রাধিকার ভিত্তিতে মোকাবিলার ঘোষণা দিয়েছে। তাদের দাবি, প্রায় তিন হাজার অবৈধ বাংলাদেশি রয়েছে।

চলতি মাসের শুরুর দিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশকে ২ হাজার ৮৬০ জনেরও বেশি মানুষের জাতীয়তা যাচাই করার অনুরোধ জানিয়েছে ভারত সরকার। দাবি করা হয়েছে- ওই ব্যক্তিরা বাংলাদেশি এবং তারা অবৈধভাবে ভারতে বসবাস করছে।

এদিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)- ৬০ ব্যাটালিয়ন ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় সচেতনতামূলক প্রচারণা চলছে। মাইক দিয়ে সীমান্ত দিয়ে মানুষকে জোর করে বাংলাদেশে ঠেলে দেওয়ার প্রচেষ্টার বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।

৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. শরিফুল ইসলাম বলেন, ‘সীমান্ত এলাকার গ্রামগুলোতে আমরা মাইকিং শুরু করেছি, যাতে বাসিন্দাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পায়, জোরপূর্বক ঠেলে দেওয়ার প্রচেষ্টার বিরুদ্ধে তারা যেন সতর্ক থাকেন।’

তিনি আরো জানান, ‘সীমান্ত এলাকা জুড়ে টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার এবং মাদক ও অন্যান্য সামগ্রীর চোরাচালান রোধে গোয়েন্দা তৎপরতাও অব্যাহত রয়েছে৷’

বাংলাদেশ ও ভারতের মধ্যে ৪ হাজার কিলোমিটারের (২,৪৮৫ মাইল) বেশি দীর্ঘ সীমান্ত রয়েছে। বিশ্বের অন্যতম দীর্ঘ এ স্থলসীমান্তের প্রায় ৭৩ কিলোমিটার আয়তনের একটি অংশ পড়েছে বাংলাদেশের পূর্বাঞ্চলের জেলা ব্রাহ্মণবাড়িয়ার তিনটি উপজেলায়৷ যা ভারতের ত্রিপুরা রাজ্য সংলগ্ন।

এছাড়া ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের সঙ্গেও রয়েছে বাংলাদেশের সীমান্ত। এসব এলাকা দিয়ে গেল বছর মে মাস থেকে এ পর্যন্ত কয়েকশ’ মানুষ বাংলাদেশে ফেরত পাঠানো হয়৷ এর আগে ৩০ হাজার মানুষকে ‘বিদেশি’ হিসেবে চিহ্নিত করে আসামের বিভিন্ন ট্রাইব্যুনাল।

তবে বেশ কয়েকটি মানবাধিকার সংগঠন মনে করে, ভারত কর্তৃপক্ষ মানুষকে নির্বিচারে দেশ থেকে বহিষ্কার করেছে। বাংলাদেশের পক্ষ থেকে যেকোনো প্রত্যাবাসনের ক্ষেত্রে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক প্রক্রিয়া অনুসরণের দাবি জানানো হয়েছে। এমন পরিস্থিতিতে একতরফাভাবে জোর করে কাউকে বাংলাদেশে ঠেলে না পাঠানোর আহ্বান জানিয়েছেন মানবাধিকারকর্মীরা।

ভিওডি বাংলা/আরআর/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জিয়াউর রহমানের রুপকল্পই চলচ্চিত্রে বাস্তবায়ন করতে হবে : ড. মঈন খান
জিয়াউর রহমানের রুপকল্পই চলচ্চিত্রে বাস্তবায়ন করতে হবে : ড. মঈন খান
নিজ নিজ অবস্থান থেকে রাষ্ট্র গঠনে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর
নিজ নিজ অবস্থান থেকে রাষ্ট্র গঠনে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর
জাতির দুঃসময়ে নেতৃত্ব দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
জাতির দুঃসময়ে নেতৃত্ব দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী