• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
দক্ষিণের পথে যানজটহীন ঈদযাত্রা, বৃষ্টির বাগড়ায়ও ভেজেনি আনন্দ মেট্রোরেল স্টেশনের নিচে পশুর হাট, সরিয়ে দিলো পুলিশ মতিঝিলের অফিস সরিয়ে নিলেন নাসিরুদ্দিন পাটোয়ারি সদরঘাটে এবার নিরাপদ ও স্বস্তিদায়ক ঈদযাত্রার পরিবেশ: নৌমন্ত্রী রবিউল ১০ দিনের সফরে চীন যাচ্ছেন যুবদল-ছাত্রদলের ২০ নেতা বাংলাদেশের বিচার বিভাগ অন্য দেশের তুলনায় স্বাধীন : আইনমন্ত্রী অন্তর্বর্তী সরকারের কিচেন কেবিনেটের সদস্য ছিলাম না : আসিফ মাহমুদ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ভিওডি বাংলার সম্পাদক আবদুস সালাম স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপি জঙ্গল সলিমপুরে যাচ্ছেন রোববার লেভেল ক্রসিংয়ে স্কুলবাসে ট্রেনের ধাক্কা, নিহত ৪

আবারও পেছাল সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন

বিনোদন ডেস্ক    ১০ এপ্রিল ২০২৬, ০৩:২২ পি.এম.
চিত্রনায়ক সালমান শাহ: ছবি: ভিওডি বাংলা

চিত্রনায়ক সালমান শাহ-যার রহস্যময় মৃত্যুর তদন্ত প্রতিবেদন আজও আলোচনায়। মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। এ মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করা অভিযোগের তদন্ত প্রতিবেদন জমা দিতে আদালত আগামী ১৪ মে নতুন দিন ধার্য করেছেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে মামলার তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার পরিদর্শক আতিকুল ইসলাম খন্দকার নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হন।

এ কারণে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা তদন্ত প্রতিবেদন জমার জন্য নতুন তারিখ নির্ধারণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের কর্মকর্তা জিন্নাত আলী।

প্রায় ২৯ বছর পর, গত ২০ অক্টোবর, সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম আদালতে এ হত্যা মামলা দায়ের করেন।

মামলায় আসামি করা হয়েছে সামিরা হক, তার মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, অভিনেতা ডনসহ আরও কয়েকজনকে। এজাহারে অভিযোগ করা হয়, পূর্বপরিকল্পিতভাবে সালমান শাহকে হত্যা করা হয়েছে।

এদিকে, আসামিরা যাতে দেশত্যাগ করতে না পারেন, সে জন্য ইমিগ্রেশন কর্তৃপক্ষের সহায়তা চেয়েছে রমনা থানা পুলিশ।

বাংলাদেশ চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের একটি বাসায় মারা যান। তার মৃত্যুর পর প্রথমে অপমৃত্যুর মামলা দায়ের করা হয়। পরবর্তীতে তার বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী হত্যার অভিযোগ তুলে আদালতে আবেদন করেন।

এরপর সিআইডি তদন্ত শেষে ১৯৯৭ সালে চূড়ান্ত প্রতিবেদনে আত্মহত্যার কথা উল্লেখ করে। তবে সেই প্রতিবেদন প্রত্যাখ্যান করে পরিবার পুনরায় বিচারিক তদন্তের আবেদন করে। পরবর্তীতে ২০০৩ সালে আদালত মামলাটি বিচার বিভাগীয় তদন্তে পাঠান।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‎কলকাতায় ছেলে ফারিশকে নিয়ে সময় কাটাচ্ছেন মাহিয়া মাহি
‎কলকাতায় ছেলে ফারিশকে নিয়ে সময় কাটাচ্ছেন মাহিয়া মাহি
বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় খুন
বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় খুন
দ্বিতীয়বার বাবা হলেন কণ্ঠশিল্পী আকাশ মাহমুদ
দ্বিতীয়বার বাবা হলেন কণ্ঠশিল্পী আকাশ মাহমুদ