• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশির মৃত্যু, হাসপাতালে ভর্তি ২

ভিওডি বাংলা ডেস্ক    ৮ এপ্রিল ২০২৬, ০১:৪১ পি.এম.
ছবি: সংগৃহীত

তিন বাংলাদেশি  যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন, এতে আহত হয়েছেন আরও দুই বাংলাদেশি। তারা বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন।

সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যা ৭টা ২৭ মিনিটে আলবানি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন কুমিল্লার মুরাদনগর উপজেলার কড়ইবাড়ি গ্রামের মো. হীরামন (৬০), তার ছেলে নাজমুল রোবেল (৩০) এবং ফাহিম আলিম (২৭)। হীরামন ও নাজমুল বাবা-ছেলে, আর ফাহিম নাজমুলের বন্ধু। তারা নিউইয়র্কের লাউডনভিলে বসবাস করতেন।

আহতরা হলেন নিহত হীরামনের বড় মেয়ে রত্না (৩৩) এবং নাতনী ইকরা (১), যারা গুরুতর আহত হয়ে আলবানি হাসপাতালে চিকিৎসাধীন।

নিউইয়র্ক বাংলাদেশ কমিউনিটির তথ্য অনুযায়ী, নিহতরা একটি প্রাইভেট কারে ঘুরতে বের হন। নাজমুল রোবেল গাড়ি চালাচ্ছিলেন। আলবানির রুট ৯-এইচ সড়কে ভ্যান ওয়াইক লেনে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি টয়োটা ক্রাউন গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

নিহত হীরামনের ছোট বোন রাজিয়া বেগম জানিয়েছেন, নিহতদের জানাজার নামাজ বুধবার জোহরের নামাজের পর বাইতুল আমান ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত হবে। এরপর নিউ জার্সির মার্লবুরো মুসলিম সিমেটেরিতে তাদের দাফন করা হবে। নিহতদের জন্য দোয়া চেয়েছেন পরিবার ও কমিউনিটি।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সৌদিতে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত
সৌদিতে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত
ওমানে নিহত চার ভাইয়ের লাশ দেশে আসছে মঙ্গলবার
ওমানে নিহত চার ভাইয়ের লাশ দেশে আসছে মঙ্গলবার
৪ বাংলাদেশি ভাইয়ের মৃত্যুর কারণ জানাল ওমান পুলিশ
৪ বাংলাদেশি ভাইয়ের মৃত্যুর কারণ জানাল ওমান পুলিশ