• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চামড়া শিল্পে বিনিয়োগ বাড়লে বড় কর্মসংস্থান সৃষ্টি হবে: শিল্পমন্ত্রী চলচ্চিত্র একটি জাতির সংস্কৃতি-ইতিহাস ও সমাজজীবনের প্রতিচ্ছবি : তথ্য প্রতিমন্ত্রী গ্রন্থকেন্দ্রের পরিচালক পদে ফিরলেন কথাসাহিত্যিক আফসানা বেগম শাহজালাল বিমানবন্দরে মিলছে ফ্রি ওয়াই-ফাই সেবা মোটরসাইকেল মালিকদের ওপর কর আরোপ জনস্বার্থবিরোধী : জামায়াত আমির ছয় মাসে ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজার গণমাধ্যমে স্বাধীন কমিশন গঠনের তাগিদ তথ্যমন্ত্রীর সৌদিতে কফিলদের প্রতারণায় দিশেহারা বাংলাদেশি প্রবাসীরা মোটরসাইকেলের ওপর অগ্রিম কর প্রত্যাহারের দাবি আরো ৬ হাজার দক্ষ ড্রাইভার নিবে দুবাই, ইন্টারভিউ শুরু কাল

সৌদিতে কফিলদের প্রতারণায় দিশেহারা বাংলাদেশি প্রবাসীরা

ভিওডি বাংলা ডেস্ক    ১৭ মে ২০২৬, ০২:৫১ পি.এম.
সৌদি আরবে কফিলদের প্রতারণা ও আকামা সংকটে অনিশ্চয়তায় বাংলাদেশি প্রবাসীরা। প্রতীকী ছবি

বাংলাদেশের অন্যতম বৃহৎ শ্রমবাজার সৌদি আরবে-এ নিয়োগকর্তা বা কফিলদের নানা প্রতারণার কারণে চরম দুর্ভোগে পড়েছেন হাজারো বাংলাদেশি প্রবাসী শ্রমিক। আকামা নবায়নের দায়িত্ব কফিলদের ওপর থাকলেও অনেক ক্ষেত্রে শ্রমিকদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়ার পরও তা নবায়ন করা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।

এর ফলে বৈধ কাগজপত্র ছাড়াই অনেক বাংলাদেশিকে সৌদিতে অনিশ্চিত জীবন কাটাতে হচ্ছে। পুলিশের ধরপাকড় এড়াতে অনেকে আত্মগোপনে রয়েছেন, আবার কেউ কেউ ‘হুরুব’ বা পলাতক হিসেবে চিহ্নিত হয়ে কারাগারেও মানবেতর জীবন পার করছেন। অভিযোগ রয়েছে, কিছু কফিল শ্রমিকদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতনও চালাচ্ছেন।

এদিকে দেশীয় রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধেও রয়েছে বিস্তর অভিযোগ। প্রবাসীদের কাছ থেকে ভালো চাকরি ও উচ্চ বেতনের আশ্বাস দিয়ে ১০ থেকে ১২ লাখ টাকা নেওয়া হলেও সৌদি আরবে পৌঁছানোর পর বাস্তব চিত্র ভিন্ন দেখা যাচ্ছে। অনেক শ্রমিক প্রতিশ্রুত কাজ পাচ্ছেন না, আবার কেউ কেউ চুক্তি অনুযায়ী বেতন থেকেও বঞ্চিত হচ্ছেন।

ভুক্তভোগী প্রবাসীদের দাবি, সংকট নিরসনে কার্যকর ভূমিকা রাখতে পারছে না বাংলাদেশ দূতাবাস। অনেকেই অভিযোগ করেছেন, সমস্যার কথা জানালেও দ্রুত সহায়তা মেলে না। ফলে অসহায় অবস্থায় দিন কাটাতে হচ্ছে প্রবাসীদের।

সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিরা বলছেন, এ পরিস্থিতি থেকে উত্তরণে দ্রুত সৌদি সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা জরুরি। একই সঙ্গে কফিলদের স্বেচ্ছাচারিতা বন্ধ, শ্রমিকদের আইনি সুরক্ষা নিশ্চিত এবং দূতাবাসে শক্তিশালী সহায়তা সেল গঠনের দাবি জানিয়েছেন তারা।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ওমানে রাঙ্গুনিয়া প্রবাসী চার ভাইয়ের মৃত্যু
লাশের অপেক্ষায় পরিবার ওমানে রাঙ্গুনিয়া প্রবাসী চার ভাইয়ের মৃত্যু
ওমানে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ৪ ভাইয়ের মৃত্যু
ওমানে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ৪ ভাইয়ের মৃত্যু
সৌদিতে এক সপ্তাহে ১১ হাজারের বেশি অভিবাসী গ্রেপ্তার
সৌদিতে এক সপ্তাহে ১১ হাজারের বেশি অভিবাসী গ্রেপ্তার