• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
টাইগার সিমেন্ট চিফ প্যাট্রন কাপ গলফ টুর্নামেন্টের সমাপনী হঠাৎ নগরজুড়ে ডিএমপির বাড়তি নিরাপত্তা ব্যবস্থা শান্তি চুক্তি না হলে ইরানের খারাপ সময় আসছে: ট্রাম্প অনুপ্রবেশকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক ‘জয় বাংলা’ স্লোগান দিলে ছাড় দেওয়া হবে না: মুখ্যমন্ত্রী শুভেন্দু রাজধানীর যানজটে প্রতিদিন নষ্ট লাখো শ্রমঘণ্টা আবু সাঈদ হত্যা: বেরোবির সাবেক উপাচার্য গ্রেপ্তার ‘২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে শ্রমিকের হাতে রূপান্তরিত করতে হবে’ জুলাই চার্টার বাস্তবায়নে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক থিম পার্ক বানাবে ইসরায়েল, নিজেদের ঘর ভাঙতে বাধ্য ফিলিস্তিনিরা

ওমানে নিহত চার ভাইয়ের লাশ দেশে আসছে মঙ্গলবার

চট্টগ্রাম প্রতিনিধি    ১৭ মে ২০২৬, ০৬:৪৭ এ.এম.
ওমানে গাড়ির ভেতর নিহত চার ভাই। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে গাড়ির ভেতর থেকে উদ্ধার হওয়া রাঙ্গুনিয়ার চার প্রবাসী ভাইয়ের লাশ আগামী মঙ্গলবার দেশে আনা হতে পারে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আমির হোসেন সুমন।

স্থানীয় প্রবাসীদের বরাত দিয়ে তিনি জানান, এ ঘটনায় তদন্ত শুরু করেছে ওমান পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ি চালু থাকা অবস্থায় এক্সজস্ট পাইপ থেকে নির্গত কার্বন মনোক্সাইড গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন— রাশেদুল ইসলাম, শাহেদুল ইসলাম, সিরাজুল ইসলাম ও শহিদুল ইসলাম। তারা সবাই রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের বন্দারাজার পাড়া এলাকার বাসিন্দা এবং মরহুম জামাল উদ্দিনের ছেলে।

তাদের মধ্যে রাশেদুল ও শাহেদুল বিবাহিত ছিলেন। সিরাজুল ও শহিদুল ছিলেন অবিবাহিত। পরিবারের পাঁচ ভাইয়ের মধ্যে চারজনই ওমানে কর্মরত ছিলেন। আরেক ভাই এনাম দেশে আছেন।

স্থানীয়রা জানান, নিহতদের বৃদ্ধা মা গুরুতর অসুস্থ। চার সন্তানের মৃত্যুর খবর এখনও তাকে জানানো হয়নি।

গত শুক্রবার রাশেদুল ও শাহেদুলের একসঙ্গে দেশে ফেরার কথা ছিল। কিন্তু এখন পুরো পরিবার চার ভাইয়ের মরদেহের অপেক্ষায় শোকে স্তব্ধ হয়ে আছে।

এর আগে গত মঙ্গলবার ওমানের মুলাদ্দাহ এলাকায় পার্কিংয়ে থাকা একটি গাড়ির ভেতর থেকে চার ভাইয়ের মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ।

রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান বলেন, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। আগামী মঙ্গলবার অথবা বুধবার তাদের মরদেহ দেশে আনা হতে পারে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সৌদিতে এক সপ্তাহে ১১ হাজারের বেশি অভিবাসী গ্রেপ্তার
সৌদিতে এক সপ্তাহে ১১ হাজারের বেশি অভিবাসী গ্রেপ্তার
গ্রিসের কারাগারে বাংলাদেশি বন্দির মৃত্যু
গ্রিসের কারাগারে বাংলাদেশি বন্দির মৃত্যু
বৃষ্টির মরদেহ দেশে পৌঁছাবে আজ
বৃষ্টির মরদেহ দেশে পৌঁছাবে আজ