• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
দ্বিতীয় পদ্মাসেতু নির্মাণের উদ্যোগে নতুন অগ্রগতি হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু, লাগবে না ট্রানজিট ফি গণমাধ্যমের পক্ষপাতহীন কর্মকাণ্ডে সংসদ মহিমান্বিত হবে: স্পিকার বেইজিংয়ে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা পেলেন প্রধানমন্ত্রী দেশে ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা ১৯ কোটির বেশি: অর্থমন্ত্রী বিশ্বকাপের মাঝেই টাইব্রেকারে আসছে বড় পরিবর্তন! ‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’ বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং পৌঁছেছেন আক্তারুল আলম ছিলেন সত্য ও স্বাধীনতার পক্ষে নির্ভীক কণ্ঠস্বর: মঈন খান

পুলিশ প্রধানের বাড়িতে চুরি

বাগেরহাট প্রতিনিধি    ১৭ মার্চ ২০২৬, ০৮:৪৪ পি.এম.
ছবি: সংগৃহীত

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বাগেরহাট শহরের আমলাপাড়া এলাকার বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির বৈদ্যুতিক তার খুলে নিয়ে গেছে চোর। এতে বাড়িটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

সোমবার (১৬ মার্চ) রাতে এ ঘটনা ঘটে। তবে মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে বাড়িটিতে বিদ্যুৎকর্মীরা বিদ্যুৎ সংযোগ দিতে এলে জানাজানি হয়।

এ সম্পর্কে বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শামীম হোসেন বলেন, আমলাপাড়া এলাকায় চারতলা বাড়িটির দ্বিতীয় তলার একটি ইউনিটে বাগেরহাটে এলে তিনি (আইজিপি) থাকেন। বাকি ফ্ল্যাটগুলো ভাড়া দেওয়া। সোমবার রাতের কোনো এক সময়ে শহরের চোরের দল প্রবেশ করে বৈদ্যুতিক মিটারের তার কেটে নিয়ে যায়। রাত থেকে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন ছিল। পুলিশ খবর পেয়ে বাড়িটি পরিদর্শন করেছে। মঙ্গলবার দুপুরে বিদ্যুৎ বিভাগের লোকজন এসে সংযোগ পুনঃস্থাপন করে দিয়েছেন।

পুলিশ জানায়, চোর শনাক্ত ও চুরি হওয়া মালামাল উদ্ধার করতে একাধিক দল মাঠে নেমেছে। তদন্তের অংশ হিসেবে শহরের এক ভাঙারির দোকানিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, সোমবার রাতে বাগেরহাটে ঝড়-বৃষ্টি শুরু হয় এবং বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ সুযোগ নিয়ে চোর চক্র আইজিপির চারতলার বাড়ির সীমানায় প্রবেশ করে। বাড়ির চারপাশে সিসিটিভি ক্যামেরা থাকলেও ক্যামেরার নজর এড়িয়ে চোরের দল মিটার থেকে ফ্ল্যাট পর্যন্ত প্রায় দুই কয়েল তামার তার কেটে নিয়ে যায়।

ভিওডি বাংলা/আরআর 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুড়িগ্রামে নদীভাঙনের সঙ্গে বাড়ছে বন্যা আতঙ্ক
কুড়িগ্রামে নদীভাঙনের সঙ্গে বাড়ছে বন্যা আতঙ্ক
নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি
নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি
যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার
যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার