• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
দ্বিতীয় পদ্মাসেতু নির্মাণের উদ্যোগে নতুন অগ্রগতি হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু, লাগবে না ট্রানজিট ফি গণমাধ্যমের পক্ষপাতহীন কর্মকাণ্ডে সংসদ মহিমান্বিত হবে: স্পিকার বেইজিংয়ে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা পেলেন প্রধানমন্ত্রী দেশে ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা ১৯ কোটির বেশি: অর্থমন্ত্রী বিশ্বকাপের মাঝেই টাইব্রেকারে আসছে বড় পরিবর্তন! ‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’ বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং পৌঁছেছেন আক্তারুল আলম ছিলেন সত্য ও স্বাধীনতার পক্ষে নির্ভীক কণ্ঠস্বর: মঈন খান

হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু, লাগবে না ট্রানজিট ফি

ভিওডি বাংলা ডেস্ক    ২৪ জুন ২০২৬, ০৭:৫২ পি.এম.
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজগুলোর জন্য একটি অস্থায়ী সামুদ্রিক করিডোর বা নৌপথ চালুর ঘোষণা দিয়েছে ওমান। স্বাধীনভাবে আন্তর্জাতিক নৌচলাচল নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটি।

বুধবার (২৪ জুন) সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এ ব্যবস্থা চালু করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, হরমুজ প্রণালির প্রতি ওমানের দায়িত্ববোধ, বৈশ্বিক অর্থনীতিতে এর গুরুত্ব এবং আন্তর্জাতিক আইন ও সমুদ্র আইন অনুসারে নৌচলাচলের স্বাধীনতা নিশ্চিত করার অঙ্গীকারের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এ পথে চলাচলের জন্য কোনো ট্রানজিট ফি আরোপ করা হবে না।

ওমান জানিয়েছে, হরমুজ প্রণালিতে ভবিষ্যৎ নৌচলাচল ব্যবস্থাপনা নিয়ে ওমান ও ইরানের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। ওমান ও ইরান যৌথভাবে একটি ‘কর্মপরিষদ’ গঠনের ঘোষণা দিয়েছে। এই পরিষদ প্রণালিতে নৌচলাচল ব্যবস্থাপনা, সামুদ্রিক সেবা এবং ব্যয় নির্ধারণ নিয়ে আলোচনা করবে।

‘ইসলামাবাদ সমঝোতা স্মারকের’ ধারা-৫ অনুযায়ী, হরমুজ প্রণালির ভবিষ্যৎ প্রশাসন ও সামুদ্রিক সেবা নিয়ে ওমানের সঙ্গে আলোচনা করবে হয়েছে ইরান।

স্মারক অনুযায়ী, ইরান ৬০ দিনের জন্য উপসাগর ও ওমান উপসাগরের মধ্যে বাণিজ্যিক জাহাজের নিরাপদ ও টোলমুক্ত চলাচল নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা চালাবে। একইসঙ্গে বাণিজ্যিক নৌপরিবহন তাৎক্ষণিকভাবে আবারও চালু হবে।

উল্লেখ্য, গত ১৪ জুন পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্র ১৪ দফা সমঝোতায় পৌঁছানোর ঘোষণা দেয়। যুদ্ধের অবসান এবং বিভিন্ন অমীমাংসিত বিষয় সংলাপ ও আলোচনার মাধ্যমে সমাধানের লক্ষ্যে এ সমঝোতা হয়।

ভিওডি বাংলা/আরআই/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরানে যুদ্ধ নিয়ে ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে সিনেটে প্রস্তাব পাস
ইরানে যুদ্ধ নিয়ে ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে সিনেটে প্রস্তাব পাস
১০ হাজার অনুপ্রবেশকারীকে বাংলাদেশে পাঠিয়েছি: শুভেন্দু
১০ হাজার অনুপ্রবেশকারীকে বাংলাদেশে পাঠিয়েছি: শুভেন্দু
বিদেশিদের জন্য ভিসা নীতিতে বড় পরিবর্তন আনল ওমান
বিদেশিদের জন্য ভিসা নীতিতে বড় পরিবর্তন আনল ওমান