• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রবাসী মফিজুর রহমান নিহত

ভিওডি বাংলা ডেস্ক    ১১ মার্চ ২০২৬, ১১:৫৪ এ.এম.
প্রবাসী মফিজুর রহমান-ছবি: সংগৃহীত

এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় চট্টগ্রামের পটিয়ার প্রবাসী মফিজুর রহমান (৬৫) প্রাণ হারিয়েছেন। 

মঙ্গলবার (১০ মার্চ) রাতে তারাবির নামাজ শেষ করে বাসায় ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে।

নিহত মফিজুর পটিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মাঝের ঘাটা এলাকার বাসিন্দা ছিলেন। জীবিকার তাগিদে তিনি দীর্ঘদিন ধরে মক্কায় বসবাস করছিলেন। 

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় তিনি বাসায় ফেরার পথে একটি দ্রুতগামী গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পৌঁছে দেন, তবে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মফিজুর রহমান প্রায় এক দশক ধরে মক্কায় কর্মরত ছিলেন। তার ছেলে তারেকুর রহমান তারেক বলেন, “বাবা প্রতিদিনের মতো তারাবির নামাজ শেষ করে বাসায় ফিরছিলেন। হঠাৎ দুর্ঘটনায় গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরা তার মরদেহ দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছি।”

প্রবাসে মফিজুর রহমানের আকস্মিক মৃত্যুর খবরে পটিয়া পৌরসভার মাঝের ঘাটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দেশে তার স্ত্রী, দুই ছেলে, চার মেয়ে এবং নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছেন।

পরিবার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করেছেন। স্থানীয় সমাজকর্মী ও প্রবাসী সম্প্রদায় শোকাহত পরিবারের পাশে থাকার আহ্বান জানিয়েছেন।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্যারিসে এমআইবি টেলিভিশনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
প্যারিসে এমআইবি টেলিভিশনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মালদ্বীপে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু
মালদ্বীপে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু
ফ্লোরিডায় বৃষ্টির খোঁজে দেহাবশেষ উদ্ধার, পরিচয় অজানা
ফ্লোরিডায় বৃষ্টির খোঁজে দেহাবশেষ উদ্ধার, পরিচয় অজানা