• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ফ্লোরিডায় লিমনের প্রথম জানাজা অনুষ্ঠিত

ভিওডি বাংলা ডেস্ক    ১ মে ২০২৬, ০৬:৫৬ এ.এম.
ছবি : সংগৃহীত

বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের প্রথম জানাজা বৃহস্প‌তিবার (৩০ এপ্রিল) যুক্তরা‌ষ্ট্রের ফ্লোরিডার টাম্পা বে এলাকার ইসলা‌মিক সোসাই‌টিতে অনু‌ষ্ঠিত হ‌য়েছে। ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী ও বাংলাদেশ কম‍্যুনিটি জানাজায় শরীক হয়েছিলেন।

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস এই তথ্য জানিয়েছেন।

জামিল ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী ছিলেন। ১৬ এপ্রিল তিনি নিখোঁজ হন। গত শুক্রবার স্থানীয় একটি সেতুর কাছ থেকে তাঁর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। জামিলের সঙ্গে একই দিনে নিখোঁজ হন একই বিশ্ববিদ্যালয়ের আরেক পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। বৃষ্টির মৃতদেহ এখনো শনাক্ত হয়নি।

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস থেকে আরও বলা হয়েছে, জামিলের মৃতদেহ বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। আগামী ৪ মে স্থানীয় সময় সকাল ৮টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে জামিলের মরদেহ ঢাকায় পৌঁছানোর কথা।

লিমন ও বৃষ্টি হত্যাকাণ্ডে সন্দেহভাজন খুনি হিসেবে হিশাম সালেহ আবুঘরবেহ নামের এক মার্কিন তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। লিমনের রুমমেট ছিলেন হিশাম।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা
মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা
যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
মালয়েশিয়ায় মদ্যপ সেনা কর্মকর্তার গাড়িচাপায় বাংলাদেশির মৃত্যু
মালয়েশিয়ায় মদ্যপ সেনা কর্মকর্তার গাড়িচাপায় বাংলাদেশির মৃত্যু