• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
মে দিবসের শ্রমিক সমাবেশ ঘিরে নয়াপল্টনে মঞ্চ নির্মাণের প্রস্তুতি ভারতীয় ভিসা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্রমন্ত্রী বিগত সরকার বিদ্যুতের ৪০ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুলড্রেস, ব্যাগ ও জুতা দেবে সরকার পশ্চিমবঙ্গ বিধানসভার দ্বিতীয় দফার ভোট :  বুথে বুথে মমতার টহল, পিছিয়ে নেই শুভেন্দুও হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাসের সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী সংসদে অসুস্থ রবিউল বাশারের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী চট্টগ্রামে বৃষ্টি, বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচে অনিশ্চয়তা ফ্যামিলি কার্ডে ৩৭,৮১৪ নারী পাচ্ছেন মাসে ২,৫০০ টাকা: প্রধানমন্ত্রী এখনো স্বজন হারানোদের কান্নায় ভারী হয়ে ওঠে উপকূল

প্যারিসে এমআইবি টেলিভিশনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ভিওডি বাংলা ডেস্ক    ২৯ এপ্রিল ২০২৬, ০৫:০৯ পি.এম.
ছবি: সংগৃহীত

 ইউরোপভিত্তিক বাংলা মিডিয়া প্ল্যাটফর্ম এমআইবি টেলিভিশনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী প্যারিসের উপকণ্ঠ পন্তাঁ এলাকায় অবস্থিত হোটেল ক্যাম্পানিলের বলরুমে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) আয়োজিত এ অনুষ্ঠানে ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত প্রবাসী বাংলাদেশিদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। ফলে পুরো আয়োজনটি রূপ নেয় এক প্রাণবন্ত মিলনমেলায়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এমআইবি টেলিভিশনের চেয়ারম্যান রিপন বড়ুয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব নিউজ ফয়সাল আহমেদ দ্বীপ।

অনুষ্ঠানে ফ্রান্স, জার্মানি, পর্তুগালসহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসা কমিউনিটি নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা অংশ নেন। তাদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি হয়ে ওঠে এক উৎসবমুখর পরিবেশ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-শাহ গ্রুপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন শাহ আলম, কমিউনিটি ব্যক্তিত্ব সালেহ আহমদ চৌধুরী, আশরাফ ইসলাম, আলী শাহেদ, আসাদ আলম বেপারী, পর্তুগালের ব্যবসায়ী ফখরুল আলম, মোল্লা আব্দুর রহিম, বিএনপি নেতা এস এম মিল্টন সরকার, কৃষি উদ্যোক্তা আরিফ হোসেন রিগান, মিজানুর রহমান সরকারসহ আরও অনেকে।

এছাড়া বাংলাদেশ ফার্নিচারের চেয়ারম্যান সেলিম রেজা, এস এ ওয়ার্ল্ড গ্রুপের চেয়ারম্যান সাব্বির আহমেদ, চট্টলা ট্রেডিংয়ের চেয়ারম্যান টিটু বড়ুয়া, খুলনা সমিতির সদস্য হাবিবুর রহমান হাবিব এবং বিকশিত নারী সংঘের সভাপতি তৌফিকা শাহেদও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ফ্রান্স ক্রিকেট অ্যাসোসিয়েশনের সদস্য ফাতেমা খাতুন, জার্মানির ইঞ্জিনিয়ার সাইফুর চৌধুরী এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফ্রান্সের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।

বক্তারা বলেন, প্রবাসে বাংলা ভাষা, সংস্কৃতি এবং কমিউনিটির খবর তুলে ধরতে এমআইবি টেলিভিশন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। গত ৯ বছরের যাত্রায় প্রতিষ্ঠানটি প্রবাসী বাংলাদেশিদের জীবনযাপন, অর্জন এবং বিভিন্ন সমস্যাকে গণমাধ্যমে তুলে ধরেছে।

তারা আরও বলেন, এমআইবি টেলিভিশন শুধু একটি মিডিয়া প্ল্যাটফর্ম নয়, বরং প্রবাসীদের মধ্যে সেতুবন্ধন তৈরি করার একটি শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করছে।

অনুষ্ঠানে এমআইবি টেলিভিশনের সাফল্য, অগ্রযাত্রা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সমাজ, সাংবাদিকতা, ব্যবসা ও কমিউনিটি উন্নয়নে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ইউরোপের বিভিন্ন দেশের কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়।

আয়োজকরা জানান, ভবিষ্যতে এমআইবি টেলিভিশন প্রবাসী বাংলাদেশিদের আরও বেশি করে সম্পৃক্ত করে তথ্য ও সংস্কৃতির সেতুবন্ধন শক্তিশালী করতে কাজ করবে।

সব মিলিয়ে আনন্দ, ঐক্য ও সৌহার্দ্যের পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজন প্রবাসী বাংলাদেশি কমিউনিটির জন্য এক স্মরণীয় ও সফল মিলনমেলায় পরিণত হয়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন ফকির মাহবুব
থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন ফকির মাহবুব
দেশে ফিরলেন লিবিয়ায় বন্দি থাকা ১৭৪ বাংলাদেশি
দেশে ফিরলেন লিবিয়ায় বন্দি থাকা ১৭৪ বাংলাদেশি
মালয়েশিয়ায় ৫৬ বাংলাদেশি অভিবাসী আটক
মালয়েশিয়ায় ৫৬ বাংলাদেশি অভিবাসী আটক