• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক

মালদ্বীপে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু

ভিওডি বাংলা ডেস্ক    ২৮ এপ্রিল ২০২৬, ০৭:৫০ এ.এম.
সংগৃহীত ছবি

মালদ্বীপে মর্মান্তিক এক মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক তরুণ প্রবাসী বাংলাদেশি। থা. অ্যাটলের গুরাইধু দ্বীপে ঘটে যাওয়া এ ঘটনায় নিহত হন রাশেদুল হাসান (২০)।

নিহত রাশেদুল কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের রংমহল গ্রামের বাসিন্দা এবং এনামুল হকের ছেলে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।

জানা গেছে, গুরাইধু দ্বীপের একটি কফিশপে কর্মরত ছিলেন রাশেদুল। কর্মস্থলে দায়িত্ব পালনকালে তিনি মোটরসাইকেল দুর্ঘটনায় পড়ে পানিতে পড়ে যান। খবর পেয়ে স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে গুরাইধু হেলথ সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলছে বলে জানা গেছে।

এদিকে বাংলাদেশ হাইকমিশন মালদ্বীপ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে এবং নিহতের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। মরদেহ দ্রুত দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে রাশেদুল হাসানের মরদেহ বাংলাদেশে পাঠানো হবে।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দক্ষিণ সুদানে বাংলাদেশি সেনাসদস্যের মৃত্যু
দক্ষিণ সুদানে বাংলাদেশি সেনাসদস্যের মৃত্যু
জাপানে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত
জাপানে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত
সৌদি আরবে প্রাণ গেল নিষিদ্ধ ছাত্রলীগ নেতার
সৌদি আরবে প্রাণ গেল নিষিদ্ধ ছাত্রলীগ নেতার