{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
কিউবার ভিন্নমতাবলম্বী নেতা আলকান্তারা নির্বাসনে চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হলেন বিএনপি নেতা শামীম অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশকে ফেডারেশন সভাপতির অভিনন্দন স্পেন নিয়ে যা বললেন টোবিন হিথ জুলাই অভ্যুত্থানের চেতনা থেকে বিচ্যুত হওয়া যাবে না: বরকত উল্লাহ বুলু ৩০টি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের গণতন্ত্র ও সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রতিমন্ত্রী ইশরাকের বিশ্বকাপ ফাইনালে প্রথম মুখোমুখি মেসি ও তার ছেলে লামিনে, শুরুটা ১৯ বছর আগে স্পেন-আর্জেন্টিনা ফাইনাল: বিশ্বকাপের ভাগ্য গড়তে পারে যে ৬ মহারণ আন্তঃদেশীয় অপরাধ সম্মেলনে অংশ নিতে থাইল্যান্ডের পথে আইজিপি

অমর একুশে বইমেলায় রিয়াজুল হকের 'দ্য এন্ডলেস ট্র্যাপ'

নিজস্ব প্রতিবেদক    ৫ মার্চ ২০২৬, ০৮:২২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

লেখক, চিন্তাবিদ ও গবেষক রিয়াজুল হক এর নতুন ইসলামী গবেষণাধর্মী বই 'দ্য এন্ডলেস ট্র্যাপ' অমর একুশে বইমেলায় এসেছে। বইটি দেশের স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান অন্বেষা প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে এবং প্রচ্ছদ করেছেন মো. জহিরুল হক। 

লেখক রিয়াজুল হক বলেন, এই ক্ষণস্থায়ী দুনিয়াকে আমরা অত্যধিক ভালোবাসি। এজন্য দুনিয়ার নানাবিধ ফাঁদে জড়িয়ে যাই। 'দ্য এন্ডলেস ট্র্যাপ' বইটিতে দুনিয়ার সেইসব ফাঁদ সম্পর্কে আলোচনা করা হয়েছে। একইসাথে সেসব ফাঁদ থেকে মুক্ত থাকার পথ পবিত্র কুরআন ও সহিহ হাদিসের দিকনির্দেশনায় পরিষ্কারভাবে তুলে ধরা হয়েছে। প্রয়োজনীয় ক্ষেত্রে প্রাসঙ্গিক উদাহরণ দেওয়া হয়েছে। পাঠকদের বুঝবার সুবিধার জন্য তাফসীরের সাহায্যও নেওয়া হয়েছে।

অন্বেষা প্রকাশনের প্রকাশক মো. শাহাদাত হোসেন বলেন, আল্লাহর কাছে এই দুনিয়ার সম্পূর্ণ মূল্যহীন। এই দুনিয়াকে আপন ভাবার কোন সুযোগ নেই। মহান আল্লাহ যতদিন আমাদের দুনিয়াতে থাকার সুযোগ দেন সেই সময়টুকু তার নির্দেশিত পথ থেকে ইবাদতে ব্যয় করা উচিত।আমাদের মনে রাখা উচিত, মানুষ দুনিয়ার মাঝে মুসাফির ছাড়া আর কিছুই নয়। গ্রন্থটির মাধ্যমে পাঠকের মনে সেই কথাটা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। 'দ্য এন্ডলেস ট্র্যাপ' গ্রন্থটি পবিত্র কুরআন ও হাদিসের আলোকে লেখা হয়েছে, যা পাঠকের মনের চিন্তার জগতে পরিবর্তন আনবে বলে দৃঢ় বিশ্বাস করি।

'দ্য এন্ডলেস ট্র্যাপ' বইটি অমর একুশে বইমেলায় অন্বেষা প্রকাশনের ৬৩৩-৬৩৭ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি : সংগৃহীত
গ্রন্থকেন্দ্রের পরিচালক পদে ফিরলেন কথাসাহিত্যিক আফসানা বেগম
ছবি : ভিওডি বাংলা
যশোরে শিল্পকলা একাডেমি ও পাবলিক লাইব্রেরি পরিদর্শন করলেন সংস্কৃতি মন্ত্রী
ছবি: ভিওডি বাংলা
দেশব্যাপী রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন শুরু