• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ফুলবাড়ী সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ২ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি    ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩২ এ.এম.
ছবি-ভিওডি বাংলা
ছবি-ভিওডি বাংলা

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশে দায়ে দুই ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে ফুলবাড়ী থানা পুলিশ। গ্রেপ্তারকৃত নাগরিকরা হলেন, ভারতের কোচবিহার জেলার  দিনহাটা সাহেবগঞ্জের সাঈদ খন্দকারের ছেলে আখিরুল খন্দকার (২২) ও কোচবিহার জেলার  কিশাসামত করলা সাহেবগঞ্জের জমির আলীর ছেলে ফারুক আলী (২২)। 

পুলিশ জানায়, ২৭ ফেব্রুয়ারি বিকালে উপজেলার নাওডাঙ্গা  বালাতারি সীমান্তের জেলালের বাড়িতে  মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে ফুলবাড়ী থানা পুলিশের এসআই  সৈয়দ আলীর  নেতৃত্বে  ফুলবাড়ী থানার একদল পুলিশ  বাড়িতে গিয়ে ঘিরে ফেলে পরে  গড়ে তল্লাশি করে  ভারতীয় ওই দুই নাগরিককে  গ্রেফতার করে ফুলবাড়ী থানায় নিয়ে আসে। এ সময় ৮০ পিস ইয়াবাসহ খালিসা কোটাল  গ্রামের   মৃত মনসের আলীর ছেলে আয়নাল হককে গ্রেপ্তার  করা হয়। 

এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মাহামুদ হাসান নাঈম  জানান, ঊর্ধ্বতন কতৃপক্ষের নির্দেশে  ভারতীয় ওই দিন নাগরিককে বিজি'বির  মাধ্যমে  ভারতীয়   বিএসএফের কাছে হস্তান্তর করা হবে।  

ভিওডি বাংলা-জাহাঙ্গীর আলম/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসুস্থ নারী শ্রমিক
এবার অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক, সেই কারখানা বন্ধ ঘোষণা
টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে উদ্ধার হওয়া দেশীয় আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও গান পাউডার। ছবি: ভিওডি বাংলা
গোপন তথ্যে কোস্ট গার্ডের তল্লাশি, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
গ্রেপ্তার হওয়া যুবদল নেতা ইমন সরকার। ছবি: সংগৃহীত
জামালপুরে ৩১ পিস ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার