• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

১৩ জুলাই বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ভিওডি বাংলা ডেস্ক    ৮ জুলাই ২০২৬, ০৫:০৫ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জাতীয় নির্বাচনের পর প্রথমবারের মতো বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামী ১৩ জুলাই গৌরনদীতে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনের পাশাপাশি বরিশাল নগরে বৃক্ষরোপণ কর্মসূচি এবং দলের সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার।

মঙ্গলবার (৭ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান।

তিনি জানান, ১৩ জুলাই সকাল ৯টায় ঢাকা থেকে রওনা হয়ে গৌরনদীর কসবায় সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পে গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এরপর বরিশাল নগরে এসে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। বেলস পার্ক, লেক অথবা গ্র্যান্ড পার্কসংলগ্ন এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হতে পারে।

আকন কুদ্দুসুর রহমান আরও জানান, দুপুরের পর বরিশাল শিল্পকলা একাডেমিতে বরিশাল মহানগর, জেলা দক্ষিণ ও জেলা উত্তর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাদের নিয়ে একটি সাংগঠনিক সভা করবেন প্রধানমন্ত্রী। এ সভা সুষ্ঠুভাবে আয়োজনের জন্য প্রস্তুতি চলছে।

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, প্রধানমন্ত্রী প্রথমে গৌরনদীতে সেনা ক্যাম্প পরিদর্শন করবেন। পরে বরিশালে কর্মীসভায় জেলা ও মহানগরের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন। বৃষ্টির সম্ভাবনা থাকায় শিল্পকলা একাডেমিতে ইনডোরে সভার আয়োজন করা হচ্ছে। এছাড়া বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়া এবং আলেম ও ওলামাদের সঙ্গে মতবিনিময়েরও পরিকল্পনা রয়েছে।

বরিশালের উন্নয়ন প্রত্যাশা প্রসঙ্গে বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, ছয় লেন সড়ক, রেললাইন, বরিশাল ভোলা সেতু, গ্যাস সরবরাহ এবং ইপিজেড স্থাপনের মতো দাবিগুলো সম্পর্কে প্রধানমন্ত্রী অবগত রয়েছেন। সুযোগ পেলে এসব বিষয় আবারও তার সামনে তুলে ধরা হবে।

এদিকে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বরিশাল সফরের খবরে দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও সফরকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন নেতাকর্মীরা।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা
"জুলাইকে ব্যবহার করে হামলা, মামলা ও মবের প্রতিবাদে" আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন শান্তা ফারজানা। ছবি: ভিওডি বাংলা
জুলাই নিয়ে অপপ্রচার ও ব্যবসা বন্ধ করতে হবে: শান্তা ফারজানা
জুলাই শহীদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
জুলাই শহীদ জাহিদের পরিবারের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী