• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী দেশে হাম উপসর্গে একদিনে ৫ শিশুর মৃত্যু দেশকে নতুন উচ্চতায় নেবে প্রস্তাবিত বাজেট: আইনমন্ত্রী ২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের সংসদে ধর্মীয় রীতি অনুযায়ী সম্মান জানাতে পারবেন এমপিরা প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী শহীদ জিয়ার আদর্শেই দেশের উন্নয়ন সম্ভব: প্রশাসক আবদুস সালাম প্রাথমিক শিক্ষার সব দপ্তরকে ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশ

রবিউল আলম

নির্বাচিত সরকারেই বিনিয়োগ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করা সম্ভব

নিজস্ব প্রতিবেদক    ২০ জানুয়ারী ২০২৬, ০৯:৪২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

দেশে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত থাকলেই রাজনৈতিক অস্থিরতা দূর হয় এমন মন্তব্য করেছেন ঢাকা-১০ আসনের বিএনপির মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম রবি।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানী ধানমন্ডির এআর প্লাজায় ওয়াটারফল কনভেনশন হল এফবিসিসিআই সংস্কার পরিষদ এর উদ্যোগে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নিয়মিত ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণ যখন রাষ্ট্র পরিচালনায় অংশ নেয়, তখনই রাজনীতিতে ও রাষ্ট্র ব্যবস্থাপনায় গুণগত পরিবর্তন আসে। এর মধ্য দিয়েই বাংলাদেশ একটি স্থিতিশীল রাষ্ট্রে পরিণত হয়, যেখানে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করা সম্ভব।

শেখ রবিউল আলম রবি বলেন, আপনারা শুধু নাগরিক নন, আপনারা রাষ্ট্রের মালিক ও রাষ্ট্র নির্মাতা। একজন নাগরিক হিসেবে যেমন আপনার দায়িত্ব আছে, তেমনি একজন ব্যবসায়ী হিসেবেও রাষ্ট্র গঠনে আপনার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বিএনপির ভবিষ্যৎ শিক্ষানীতির কথা তুলে ধরে বলেন, সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও উচ্চতর গবেষণাভিত্তিক শিক্ষায় গুরুত্ব দেওয়া হবে। জিডিপির প্রায় ৫ শতাংশ শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয় করার পরিকল্পনা রয়েছে বিএনপির। এছাড়া দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে পারলেই রেমিটেন্স ও রপ্তানি আয় বহুগুণ বাড়ানো সম্ভব।

রেমিটেন্স প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে যে আয় প্রায় তিন বিলিয়ন ডলারের কাছাকাছি, তা দক্ষ জনশক্তি তৈরি করে সাত থেকে আট বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব। একইভাবে রপ্তানি খাতে গার্মেন্টসের ওপর নির্ভরতা কমিয়ে চামড়া, কৃষিপণ্য ও খাদ্য প্রক্রিয়াজাত পণ্যের রপ্তানি বাড়ানো গেলে বৈদেশিক আয় উল্লেখযোগ্য হারে বাড়বে।

ব্যবসায়ীদের নিরাপত্তা ও স্বচ্ছ পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ব্যবসার ক্ষেত্রে কেউ যদি অবৈধ সুবিধা চায়, উৎকো বা রাজনৈতিক চাপ সৃষ্টি করে বা আপনার আয়ের অংশ ভাগ চায়, তাহলে আমাকে সরাসরি জানাবেন। রাজনীতির নামে কোনো হয়রানি করে কিনা আমাকে জানাবেন তাৎক্ষণিক বেবস্থা নিবো।

তিনি আরও বলেন, ব্যবসায়ীরা যেন ভয়ভীতি ছাড়া তাদের প্রতিষ্ঠানে কাজ করতে পারেন, সেটি নিশ্চিত করা তার দায়িত্ব। কেউ রাজনীতির পরিচয় দিয়ে ব্যবসায় প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।

শেখ রবিউল আলম রবি বলেন, রাজনীতি একটি দায়িত্বশীল ও সম্মানজনক পেশা হওয়া উচিত। রাজনীতির নামে কোনো অনৈতিক কার্যক্রম চলতে দেওয়া হবে না এবং জনগণের স্বার্থ রক্ষায় তিনি কঠোর অবস্থান নেবেন।

ভিওডি বাংলা/ সবুজ/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সুস্থ ধারার রাজনীতিতে ফিরতে জামায়াতের প্রতি আহ্বান যুবদল সভাপতির
সুস্থ ধারার রাজনীতিতে ফিরতে জামায়াতের প্রতি আহ্বান যুবদল সভাপতির
বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা জামায়াত এমপির জন্ম ১৯৮১ সালে
বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা জামায়াত এমপির জন্ম ১৯৮১ সালে
জিয়া শিশু কিশোর মেলার গাজীপুর মহানগর কমিটি অনুমোদন
জিয়া শিশু কিশোর মেলার গাজীপুর মহানগর কমিটি অনুমোদন