টপ নিউজ
মহাখালীতে ককটেল ফাটিয়ে ছাত্রলীগের মিছিল
নিজস্ব প্রতিবেদক
১৮ জুন ২০২৬, ০২:০৬ পি.এম.

ছবি: সংগৃহীত
ঢাকার মহাখালী বাসস্ট্যান্ড এলাকায় মিছিল হয়েছে ‘নিষিদ্ধ’ সংগঠন ছাত্রলীগের ব্যানারে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
বৃহস্পতিবার (১৮জুন) সকাল ৯টার দিকে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের ব্যানারে মিছিলটি বের হয়।
পথচারীরা গণমাধ্যমকে বলেছেন, ‘মহাখালীর আইসিডিডিআরবির সামনে কয়েকশ’ লোক জড়ো হয়ে হঠাৎ মিছিল শুরু করে মহাখালী বাস টার্মিনালের দিকে যেতে থাকে। মিছিলটি সামনে এগোতেই যুব মহিলা লীগের ব্যনার নিয়ে ২০-২৫ জন নারী যোগ দেন।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মাহবুবুর রহমান বলেন, দুজন আটক করা হয়েছে।
ভিওডি বাংলা/আরআর/বিন্দু







