• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১২ কর্মকর্তার বদলি-পদায়ন সীমান্তে অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী নাগরিক সেবা নিশ্চিতে অজুহাত গ্রহণযোগ্য নয়: ডিএসসিসি প্রশাসক সব জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীদের আকামা নিয়ে হঠাৎ কঠোর কাতার প্রাচীন গৌড়ের ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন সোনামসজিদ প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ অপ্রতুল: সিপিডি

শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল

নিজস্ব প্রতিবেদক    ১৮ জুন ২০২৬, ০২:৫৪ এ.এম.
ছবি: সংগৃহীত

অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল। 

বুধবার (১৭ জুন) বিকেলে পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ প্রতিবাদ মিছিল শুরু হয়ে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে যুবদলের কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।

যুবদলের নেতারা লড়বে যুবদল গড়বে দেশ সব ষড়যন্ত্র করবে শেষ,  মিথ্যাচারের বিরুদ্ধে যুবদল প্রস্তুত, অপপ্রচারের বিরুদ্ধে যুবদল প্রস্তুত, মিথ্যাচারের রাজনীতি চলবে না চলবে না, অপপ্রচারের রাজনীতি চলবে না চলবে না ইত্যাদি স্লোগান দেন যুবদলের ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের বিভিন্ন ইউনিটের নেতারা।

মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে হুঁশিয়ারী দিয়ে যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুর মোনায়েম মুন্না বলেন, আমাদের প্রিয় নেতা তারেক রহমানের বিরুদ্ধে অন্যায়ভাবে অশালীন কোনো উক্তি, মন্তব্য করলে কিন্তু আমাদেরও ধৈর্যের বাধ ভেঙ্গে যাবে। আমরা বসে থাকবো না। যুবদলের মাঠে থেকে সাংগঠনিকভাবে তা মোকাবেলা করবো। এসময়, জামায়াতকে সস্তা রাজনীতি পরিহার করে সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানান তিনি।

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন বলেন, গুপ্ত রাজনীতির নেতা-কর্মী এবং তাদের পৃষ্ঠপোষকদের বলতে চাই, আমরা কিন্তু হাসিনা বাহিনীকে তাড়িয়েছি। দেশের প্রয়োজনে জাতির প্রয়োজনে দক্ষিণ যুবদল কিন্তু আবার বাশের লাঠি হাতে নিতে নিবে।

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হকের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক, সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান জুয়েল প্রমুখ।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৬৬ হাজার পরিবারকে বাঁচাতে আমি গুলি খেতে প্রস্তুত
৬৬ হাজার পরিবারকে বাঁচাতে আমি গুলি খেতে প্রস্তুত
নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী শেখ আরাফাত গ্রেপ্তার
নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী শেখ আরাফাত গ্রেপ্তার
হাসনাতের ওপর হামলার নিন্দা পাটওয়ারীর
হাসনাতের ওপর হামলার নিন্দা পাটওয়ারীর