• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে ধর্মীয় রীতি অনুযায়ী সম্মান জানাতে পারবেন এমপিরা প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী শহীদ জিয়ার আদর্শেই দেশের উন্নয়ন সম্ভব: প্রশাসক আবদুস সালাম প্রাথমিক শিক্ষার সব দপ্তরকে ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশ সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন ২২ জুলাই এসএসএফ’র দক্ষতা বৃদ্ধিতে পদক্ষেপ নেবে সরকার: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়া প্রবাসী সেজে ফাঁদে ফেলতেন রনি, অর্থ সংগ্রহ করতেন রাকিবুল পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী

শহীদ জিয়ার আদর্শেই দেশের উন্নয়ন সম্ভব: প্রশাসক আবদুস সালাম

নিজস্ব প্রতিবেদক    ১৮ জুন ২০২৬, ০৪:২৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অল্প সময়ের মধ্যেই দেশের অর্থনীতি, কৃষি, বৈদেশিক নীতি ও রাজনীতিতে আমূল পরিবর্তন এনেছিলেন। তাঁর আদর্শ ও নীতি অনুসরণ করলেই বাংলাদেশকে আবারও উন্নয়নের পথে এগিয়ে নেওয়া সম্ভব।

বৃহস্পতিবার (১৮ জুন) রাজধানীর মতিঝিলে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, জিয়াউর রহমান শুধু মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েই থেমে থাকেননি, তিনি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন এবং যুদ্ধ-পরবর্তী সময়ে সেনাবাহিনীতে ফিরে গিয়েছিলেন। স্বাধীনতার পর ১৯৭২ থেকে ১৯৭৫ সালের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের সময় দেশের মানুষ ও সেনাবাহিনী তাঁকে রাষ্ট্রক্ষমতায় নিয়ে আসে।

তিনি বলেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমান কে ছিলেন, সেটা আপনারা সবাই জানেন। তিনি চলে যাওয়ার এত বছর পরও তাঁর কর্মের মধ্য দিয়ে মানুষের হৃদয়ে বেঁচে আছেন। যদি তিনি আরও কিছু সময় পেতেন, তাহলে বাংলাদেশের চেহারা আরও আগেই বদলে দিতে পারতেন।

বিএনপির এই নেতা বলেন, জিয়াউর রহমান ক্ষমতায় এসে দেশে শৃঙ্খলা ফিরিয়ে এনেছিলেন। অর্থনীতি ও কৃষিতে স্থিতিশীলতা প্রতিষ্ঠা করেছিলেন। তিনি এমন একটি বাংলাদেশ গড়ে তুলেছিলেন, যেখানে খাদ্য উৎপাদন বৃদ্ধি পেয়েছিল এবং দেশ চাল রপ্তানি করার সক্ষমতা অর্জন করেছিল।

রাজনীতিতে তাঁর অবদানের কথা তুলে ধরে আবদুস সালাম বলেন, একসময় যখন অনেক রাজনৈতিক দল আন্ডারগ্রাউন্ডে চলে যেতে বাধ্য হয়েছিল, তখন জিয়াউর রহমান তাদের উন্মুক্ত রাজনীতিতে ফিরিয়ে এনেছিলেন। তিনি বহুদলীয় গণতন্ত্রকে শক্তিশালী করেছিলেন এবং যোগ্য ও গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে মন্ত্রিসভা গঠন করেছিলেন।

বৈদেশিক নীতির প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, জিয়াউর রহমানের সময় সৌদি আরবসহ বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হয়। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে তিনি সার্ক প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলেন।

বর্তমান পরিস্থিতি নিয়ে বক্তব্য দিতে গিয়ে আবদুস সালাম বলেন, গত ১৭ বছরে দেশের অর্থনীতি, কৃষি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। সীমান্তে পুশ-ইনের মতো ঘটনা একটি স্বাধীন ও সার্বভৌম দেশের জন্য অসম্মানজনক বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ফারাক্কার পানিবণ্টন সমস্যার সমাধানে দ্বিপাক্ষিক আলোচনা ব্যর্থ হলে জিয়াউর রহমান বিষয়টি জাতিসংঘে উত্থাপন করেছিলেন। বিএনপি সবসময় দেশের স্বার্থে স্বাধীন ও মর্যাদাপূর্ণ পররাষ্ট্রনীতির পক্ষে অবস্থান নিয়েছে।

বিরোধী দলগুলোর আন্দোলনের হুমকির সমালোচনা করে তিনি বলেন, আন্দোলনের ভয় বিএনপিকে দেখিয়ে লাভ নেই। আন্দোলনের মধ্য দিয়েই বিএনপির জন্ম হয়েছে। দেশের মানুষ যখন সংকটে পড়েছে, তখনই বিএনপি তাদের পাশে দাঁড়িয়েছে।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিয়েছিলেন। পরবর্তীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন এবং সংসদীয় গণতন্ত্র ফিরিয়ে আনেন।

বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে আবদুস সালাম বলেন, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব সত্ত্বেও তিনি দেশের অর্থনীতি সচল রাখতে কাজ করছেন। সাধারণ মানুষের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছেন এবং দেশের অর্থনীতিকে শক্তিশালী করার পদক্ষেপ নিচ্ছেন।

তিনি বলেন, যদি আমরা দেশকে ভালোবাসি এবং শহীদ জিয়াকে ভালোবাসি, তাহলে তাঁর সুযোগ্য সন্তান তারেক রহমানকে সহযোগিতা করতে হবে। তিনি তাঁর পিতার আদর্শ অনুসরণ করে দেশ পরিচালনা করছেন।

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বলেন, দীর্ঘ ১৭ বছর পর দেশে গণতন্ত্র ফিরে এসেছে। এ অবস্থায় অস্থিতিশীলতা সৃষ্টি না করে সবাইকে ধৈর্য ধরতে হবে এবং সরকারকে কাজ করার সুযোগ দিতে হবে।

তিনি বলেন, আমরা বিচার চাই, তবে আইনের মাধ্যমে। কেউ আইন নিজের হাতে তুলে নিক, সেটা আমরা চাই না। যারা অন্যায় করেছে, তাদের বিচার অবশ্যই আইনের আওতায় হতে হবে।

দেশের ব্যাংক ও আর্থিক খাতের সঙ্গে সংশ্লিষ্টদের উদ্দেশে তিনি বলেন, দেশের অর্থনীতিকে আরও চাঙ্গা করতে সবাইকে ভূমিকা রাখতে হবে। দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

ভিওডি বাংলা/খতিব/এমএস 

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বর্জ্য অপসারণ এখন ডিএসসিসির প্রথম অগ্রাধিকার : আবদুস সালাম
বর্জ্য অপসারণ এখন ডিএসসিসির প্রথম অগ্রাধিকার : আবদুস সালাম
আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার
আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার
সিসিটিভিতে ধরা পড়লো ‘ভইরা-দে' গ্রুপের নৃশংসতা
সিসিটিভিতে ধরা পড়লো ‘ভইরা-দে' গ্রুপের নৃশংসতা