• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী দেশে হাম উপসর্গে একদিনে ৫ শিশুর মৃত্যু দেশকে নতুন উচ্চতায় নেবে প্রস্তাবিত বাজেট: আইনমন্ত্রী ২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের সংসদে ধর্মীয় রীতি অনুযায়ী সম্মান জানাতে পারবেন এমপিরা প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী শহীদ জিয়ার আদর্শেই দেশের উন্নয়ন সম্ভব: প্রশাসক আবদুস সালাম প্রাথমিক শিক্ষার সব দপ্তরকে ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশ

স্পিকার হাফিজ উদ্দিন

সংসদে ধর্মীয় রীতি অনুযায়ী সম্মান জানাতে পারবেন এমপিরা

সংসদ প্রতিবেদক    ১৮ জুন ২০২৬, ০৫:২০ পি.এম.
ফাইল ছবি

সংসদে প্রবেশ, আসন গ্রহণ বা ত্যাগের সময় এখন থেকে সদস্যরা নিজ নিজ ধর্মীয় রীতি অনুযায়ী স্পিকারের চেয়ারের প্রতি বা সভাপতির প্রতি সম্মান জানাতে পারবেন, এ সিদ্ধান্ত জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

সোমবার (১৮ জুন) জাতীয় সংসদের অধিবেশন শুরুর শুরুতেই তিনি এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেন।

এর আগে গত ১৬ জুন সংসদ কক্ষে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শনের বিষয়ে আপত্তি তোলেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান। তখন স্পিকার বিষয়টি পরবর্তীতে সিদ্ধান্ত দিয়ে জানানো হবে বলে সংসদকে অবহিত করেন।

পরবর্তীতে বুধবার (১৭ জুন) বিএনপির সংসদ সদস্য জয়নাল আবদিন ফারুকও বিষয়টি সমাধানের আহ্বান জানান।

এ বিষয়ে সিদ্ধান্ত জানাতে গিয়ে স্পিকার সংসদের কার্যপ্রণালি বিধির ২৬৭ (১) ধারার কথা উল্লেখ করেন। সেখানে বলা আছে, ‘সংসদের বৈঠক চলাকালে কোনো সদস্য সংসদে প্রবেশ করার বা সংসদ কক্ষ ত্যাগ করার সময় এবং তাহার আসন গ্রহণ বা ত্যাগ করার সময়ে সভাপতির প্রতি সম্মান প্রদর্শন করিবেন।’

তিনি আরও জানান, এই বিধিতে ২০০৬ সালে সংশোধন আনা হয় এবং ‘ঝুঁকিয়া’ শব্দটি বাদ দেওয়া হয়। ওই বছরের ২০ সেপ্টেম্বর অষ্টম জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি একটি রিপোর্ট দেয় এবং ২৬ সেপ্টেম্বর তা সংসদে গৃহীত হয়।

স্পিকার সংসদ সদস্যদের উদ্দেশে বলেন, মাননীয় সদস্যবৃন্দ, আপনারা যারা যার ধর্মীয় রীতি অনুযায়ী স্পিকারের চেয়ারের প্রতি সম্মান জানাবেন।

তিনি বলেন, আমি পরীক্ষা করে দেখেছি অষ্টম সংসদের কার্যপ্রণালী বিধি সম্পর্কিত স্থায়ী কমিটি ২০ সেপ্টেম্বর ২০০৬ তারিখে সংসদে একটি রিপোর্ট উপস্থাপন করে। রিপোর্টটি ২৬ সেপ্টেম্বর ২০০৬ তারিখে সংসদে বিবেচিত ও গৃহীত হয় যার মধ্যে ২৬৭ এক বিধির উক্ত সংশোধনীতি অন্তর্ভুক্ত ছিল। অতএব আমাদের কার্যপ্রণালী বিধির ২৬৭ উইথইন ব্র্যাকেট এক বিধি হইতে ঢুকিয়া শব্দটি বাদ দেওয়া হয়েছে। সেই হেতু মাননীয় সদস্যবৃন্দ আপনারা জাতীয় সংসদে যার যার ধর্মীয় রীতি অনুযায়ী স্পিকারের চেয়ারের প্রতি বা সভাপতির প্রতি সম্মান জানাবেন।

ভিওডি বাংলা/এমএস  

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এসএসএফ’র দক্ষতা বৃদ্ধিতে পদক্ষেপ নেবে সরকার: প্রধানমন্ত্রী
এসএসএফ’র দক্ষতা বৃদ্ধিতে পদক্ষেপ নেবে সরকার: প্রধানমন্ত্রী
দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: সেনাপ্রধান
দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: সেনাপ্রধান
সকলের মতামতের ভিত্তিতে জাতীয় গণমাধ্যম কমিশন গঠিত হবে: তথ্য প্রতিমন্ত্রী
সকলের মতামতের ভিত্তিতে জাতীয় গণমাধ্যম কমিশন গঠিত হবে: তথ্য প্রতিমন্ত্রী