• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী দেশে হাম উপসর্গে একদিনে ৫ শিশুর মৃত্যু দেশকে নতুন উচ্চতায় নেবে প্রস্তাবিত বাজেট: আইনমন্ত্রী ২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের সংসদে ধর্মীয় রীতি অনুযায়ী সম্মান জানাতে পারবেন এমপিরা প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী শহীদ জিয়ার আদর্শেই দেশের উন্নয়ন সম্ভব: প্রশাসক আবদুস সালাম প্রাথমিক শিক্ষার সব দপ্তরকে ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশ

রবিউল আলম

সংকটকালে দেশ রক্ষায় বিএনপির বিকল্প নেই

   ২৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৪১ পি.এম.
ঢাকা-১০ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম রবি। ছবি: ভিওডি বাংলা

আঞ্চলিক ও আন্তর্জাতিক রাজনীতির টানাপোড়েনে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আজ সংকটের মুখে এমন মন্তব্য করে ঢাকা-১০ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম রবি বলেছেন ,এই সংকটময় সময়ে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা, আন্তর্জাতিক যোগাযোগ এবং জাতীয়তাবাদী দর্শনসম্পন্ন একটি রাজনৈতিক দলই দেশকে রক্ষা করতে পারে, আর সেই দলটি হচ্ছে বিএনপি।

শনিবার (২৭ ডিসেম্বর) রাজধানীর নিউমার্কেট বিশ্বাস বিল্ডার্স ভবনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রবিউল বলেন, বিএনপি  বারবার নির্বাচিত রাজনৈতিক দল হিসেবে রাষ্ট্র পরিচালনার বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছে এবং আঞ্চলিক শক্তি ও আন্তর্জাতিক রাজনীতির বাস্তবতা সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখে। বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বিএনপির অভিজ্ঞতা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।

শেখ রবিউল আলম রবি বলেন, সংকটে শখ মেটানোর সুযোগ নেই। দেশ এখন স্বস্তিতে নেই। এই সময় নতুন বা ছোট রাজনৈতিক দল দিয়ে রাষ্ট্র পরিচালনার এক্সপেরিমেন্ট করার সুযোগ নেই।” 

তিনি আরও বলেন, একসময় আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি কিংবা জামায়াত সবাই ক্ষমতায় ছিল। বিষয়টি দল নয়, বিষয়টি হলো আজ এই মুহূর্তে দেশের প্রয়োজনে বিএনপিকে দরকার। তার ভাষায়, আঞ্চলিক ও পরাশক্তিগুলো বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, আর এই পরিস্থিতিতে বিএনপিই জনগণকে প্রতিনিধিত্ব করতে সক্ষম।

নির্বাচনী প্রচারণায় তিনি দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, গণতন্ত্রে ভিন্ন মত থাকবে এটাই সৌন্দর্য। কিন্তু এবার সবাইকে এক হয়ে বিএনপির পাশে দাঁড়াতে হবে।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, শুধু নিজের ভোট দিলেই হবে না। পরিবার, আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হবে। আপনারা বললেই দল শক্তিশালী হবে, আমিও যোগ্য হবো।

শেখ রবিউল আলম রবি বলেন, নির্বাচিত হলে তিনি জনগণের অধিকার প্রতিষ্ঠা, সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবেন। তিনি দেশবাসীর মঙ্গল ও সমৃদ্ধি কামনা করে সবাইকে ঐক্যবদ্ধভাবে সংকট মোকাবিলার আহ্বান জানান।

এ সময় এলাকাবাসী ও বিএনপি'র বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এএইচএস/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সুস্থ ধারার রাজনীতিতে ফিরতে জামায়াতের প্রতি আহ্বান যুবদল সভাপতির
সুস্থ ধারার রাজনীতিতে ফিরতে জামায়াতের প্রতি আহ্বান যুবদল সভাপতির
বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা জামায়াত এমপির জন্ম ১৯৮১ সালে
বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা জামায়াত এমপির জন্ম ১৯৮১ সালে
জিয়া শিশু কিশোর মেলার গাজীপুর মহানগর কমিটি অনুমোদন
জিয়া শিশু কিশোর মেলার গাজীপুর মহানগর কমিটি অনুমোদন