• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আমি চমৎকার একজন মানুষ খুঁজে পেয়েছি : রোজা

   ৫ জানুয়ারী ২০২৫, ০৪:৪৬ পি.এম.

বিনোদন ডেস্ক

স্বামী তাহসান খানের সঙ্গে বিয়ের একাধিক ছবি ফেসবুকে প্রকাশ করলেন মেকওভার আর্টিস্ট রোজা আহমেদ। রোববার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তাহসানের সঙ্গে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন রোজা। যেখানে দু’জনকেই বিয়ের সাজে দেখা গেছে। তাহসানের পরনে ছিল মিষ্টি গোলাপি রঙের শেরওয়ানি, অন্যদিকে একই রঙের শাড়িতে মোহমীয় সাজে ধরা দিয়েছেন রোজা। 

ছবিগুলো প্রকাশ করে তাহসানের স্ত্রী লিখেছেন, আমি চমৎকার একজন মানুষ খুঁজে পেয়েছি। সে আমার কাছে বিশ্বাস, সম্মান ও বন্ধুত্ব চেয়েছে। আমি তাকে ওয়াদা করেছি এবং একটি ঘর দিয়েছি। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।

জানা গেছে, শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানী ঢাকার একটি কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিকভাবে তাহসান-রোজার বিয়ে সম্পন্ন হয়।

জানা গেছে, তাহসানের স্ত্রী রোজা আহমেদ নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করেছেন। পড়াশোনা শেষ করে কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করেন এবং পরবর্তীতে নিউইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠাতা করেন। পাশাপাশি রোজা একজন উদ্যোক্তাও।

এদিকে, শনিবার সন্ধ্যায় গোলাপি রঙের শেরওয়ানিতে স্ত্রী রোজার হাতে হাত রেখে তোলা একটি ছবি ফেসবুকে প্রকাশ করেছেন তাহসান।

সেই ছবি প্রকাশ করে অভিনেতা লিখেছেন, কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে আমার সুরে নাচের মুদ্রায়, সেই তুমি কে? যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন ধোঁয়া ওঠা চায়ের কাপে, সেই তুমি কে?


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রথম প্রেম নিয়ে ভাইরাল হতে চাই না: মিথিলা
প্রথম প্রেম নিয়ে ভাইরাল হতে চাই না: মিথিলা
শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমার সার্টিফিকেশন সনদ স্থগিত
শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমার সার্টিফিকেশন সনদ স্থগিত
সভাপতি পদে লড়বেন বাপ্পারাজ, সম্পাদক পদপ্রার্থী মুক্তি
শিল্পী সমিতির নির্বাচন সভাপতি পদে লড়বেন বাপ্পারাজ, সম্পাদক পদপ্রার্থী মুক্তি