• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সরকার একদলীয় শাসনের দিকে ধাবিত হচ্ছে: জামায়াত আমির দিল্লি বিমানবন্দরের ঘটনায় ভারতের ব্যাখ্যায় সন্তুষ্ট নয় ঢাকা সহিংসতাকে উসকে দিচ্ছে অবৈধ মাদক পাচার: জাতিসংঘ মহাসচিব দ্বিতীয় পদ্মাসেতু নির্মাণের উদ্যোগে নতুন অগ্রগতি হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু, লাগবে না ট্রানজিট ফি গণমাধ্যমের পক্ষপাতহীন কর্মকাণ্ডে সংসদ মহিমান্বিত হবে: স্পিকার বেইজিংয়ে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা পেলেন প্রধানমন্ত্রী দেশে ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা ১৯ কোটির বেশি: অর্থমন্ত্রী বিশ্বকাপের মাঝেই টাইব্রেকারে আসছে বড় পরিবর্তন! ‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’

যুদ্ধবিরতিতে নতুন মোড়, মার্কিন প্রস্তাব খতিয়ে দেখছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক    ৮ মে ২০২৬, ০২:২৫ এ.এম.
ছবি : সংগৃহীত

যুদ্ধ থামাতে নতুন মার্কিন প্রস্তাব নিয়ে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে ইরান। যুদ্ধবিরতি, সংঘাতের অবসান এবং আঞ্চলিক স্থিতিশীলতাকে সামনে রেখে প্রস্তাবটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ-কে দেওয়া সাক্ষাৎকারে ইসমাইল বাঘাই বলেন, যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাব এখনও পর্যালোচনার পর্যায়ে রয়েছে। প্রক্রিয়া সম্পন্ন হলে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

তিনি আরও জানান, ইরান যে সিদ্ধান্ত নেবে তা পাকিস্তানি মধ্যস্থতাকারীদের কাছে অবহিত করা হবে। বার্তা আদান-প্রদানের ফলাফলের ওপর ভিত্তি করেই পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের মধ্যে ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে। আরাগচির অফিসিয়াল টেলিগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, আলোচনায় দুই নেতা ‘সংলাপ ও কূটনীতি’ চালিয়ে যাওয়ার পাশাপাশি আঞ্চলিক দেশগুলোর মধ্যে সহযোগিতা আরও জোরদারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

এমন সময় এই ফোনালাপ অনুষ্ঠিত হলো, যখন যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব নিয়ে আলোচনা করছে তেহরান। মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখা পাকিস্তানও ইরান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে সম্ভাব্য সমঝোতা নিয়ে আশাবাদ প্রকাশ করেছে।

ভিওডি বাংলা/এমএস/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় লেডি বাইকার
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় লেডি বাইকার
পারমাণবিক শক্তি বাড়ানোর ঘোষণা দিলেন কিম জং উন
পারমাণবিক শক্তি বাড়ানোর ঘোষণা দিলেন কিম জং উন
হরমুজে আটকে পড়া ১১ হাজার নাবিক সরাতে অভিযান শুরু
হরমুজে আটকে পড়া ১১ হাজার নাবিক সরাতে অভিযান শুরু