• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

স্বামীর সঙ্গে মিমের খুনসুটির ভিডিও ভাইরাল

   ৫ জানুয়ারী ২০২৫, ০২:১৪ পি.এম.
স্বামীর সঙ্গে মিমের ছবি

ডেস্ক রিপোর্ট

ছয় বছর প্রেমের পর ২০২২ সালের ৪ জানুয়ারি ব্যাংকার সনি পোদ্দারকে বিয়ে করেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা বিদ্যা সিনহা মিম। গতকাল শনিবার তৃতীয় বিবাহবার্ষিকী ছিল এই জুটির।

প্রতিবারের ন্যায় এবারও স্বামীর সঙ্গে ভালোবাসা শেয়ার করেছেন মিম। তবে অন্য বছরগুলোর মতো এবার দিনটিকে ঘিরে তুলনামূলক কম আয়োজন ছিল।  

বিশেষ দিনটিকে স্মরণীয় রাখতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্বামীর সঙ্গে কিছু ছবি শেয়ার করেছেন। সেখানে ক্যাপশনে জুড়ে দিয়েছেন, ‘শুভ বার্ষিকী! বিয়ের ৩ বছর এবং ভালোবাসার এক দশক—১০ বছর। পথচলা শুরুর পর থেকে এটি একটি সুন্দর যাত্রা ছিল।’

আরেকটি রিলস শেয়ার করেছেন। সেখানে মিম জামদানি শাড়ি পরে গানের তালে তালে স্বামীর সঙ্গে খুনসুটিতে মেতেছেন। স্বামী সনি পোদ্দারও মুখ মিলিয়েছেন মিমের সঙ্গে।

 

সেই ভিডিওর মন্তব্য করে অনেক ভক্ত তাদের শুভেচ্ছা জানিয়েছেন। সেখানে একজন লেখেন, ‘একদম মাইন্ড ব্লোয়িং বললে চলে। আপনাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রইল সামনের দিনগুলোতে এভাবেই ভাল থাকেন সুস্থ থাকেন’

মামুন/ভিওডি বাংলা 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রথম প্রেম নিয়ে ভাইরাল হতে চাই না: মিথিলা
প্রথম প্রেম নিয়ে ভাইরাল হতে চাই না: মিথিলা
শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমার সার্টিফিকেশন সনদ স্থগিত
শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমার সার্টিফিকেশন সনদ স্থগিত
সভাপতি পদে লড়বেন বাপ্পারাজ, সম্পাদক পদপ্রার্থী মুক্তি
শিল্পী সমিতির নির্বাচন সভাপতি পদে লড়বেন বাপ্পারাজ, সম্পাদক পদপ্রার্থী মুক্তি