• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

হাসপাতালে ভর্তি অভিনেতা ফারহান

   ৪ জানুয়ারী ২০২৫, ০৫:৩০ পি.এম.

বিনোদন ডেস্ক

গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান। শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার রাতে তাকে আইসিইউতে নেওয়া হয়েছে। 

শুটিং ইউনিট থেকে জানা গেছে, নাটকের শুটিংসেটে ফারহান হঠাৎ জ্বর ও শরীর ব্যাথার কারণে অসুস্থ হয়ে পড়লে তাকে শুক্রবার হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপর তাকে দ্রুত আইসিইউতে নেওয়া হয়।

অভিনেতার ঘনিষ্ঠ সূত্র জানায়, রাতে শুটিং শেষে বাড়িতে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন ফারহান। এ সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রচণ্ড শীত শীত অনুভূত হচ্ছিল তার। নাটকের প্রোডাকশন টিম দ্রুত ৫-৬টি কম্বল দিয়ে তার শীত নিবৃত করা যাচ্ছিল না। এরপরই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্র বলছে, অভিনেতা মুশফিক আর ফারহান জ্বর ও শরীর ব্যাথা নিয়ে এসেছিলেন। কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়।

এদিকে, আজ এই অভিনেতার একটি নাটকের শুটিং ছিল।  সাফা কবিরের সঙ্গে সেই শুটিং বাতিল করা হয়েছে। আপাতত তার অসুস্থতার খবরে উদ্বিগ্ন ভক্তরা।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রথম প্রেম নিয়ে ভাইরাল হতে চাই না: মিথিলা
প্রথম প্রেম নিয়ে ভাইরাল হতে চাই না: মিথিলা
শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমার সার্টিফিকেশন সনদ স্থগিত
শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমার সার্টিফিকেশন সনদ স্থগিত
সভাপতি পদে লড়বেন বাপ্পারাজ, সম্পাদক পদপ্রার্থী মুক্তি
শিল্পী সমিতির নির্বাচন সভাপতি পদে লড়বেন বাপ্পারাজ, সম্পাদক পদপ্রার্থী মুক্তি