• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের সংসদে ধর্মীয় রীতি অনুযায়ী সম্মান জানাতে পারবেন এমপিরা প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী শহীদ জিয়ার আদর্শেই দেশের উন্নয়ন সম্ভব: প্রশাসক আবদুস সালাম প্রাথমিক শিক্ষার সব দপ্তরকে ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশ সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন ২২ জুলাই এসএসএফ’র দক্ষতা বৃদ্ধিতে পদক্ষেপ নেবে সরকার: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়া প্রবাসী সেজে ফাঁদে ফেলতেন রনি, অর্থ সংগ্রহ করতেন রাকিবুল পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

লতিফ সিদ্দিকীকে দেয়া হাইকোর্টের জামিন আপিলে বহাল

নিজস্ব প্রতিবেদক    ১০ নভেম্বর ২০২৫, ১২:৫১ পি.এম.
সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। ছবি: সংগৃহীত

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছেন দেশের সর্বোচ্চ আদালত।

সোমবার (১০ নভেম্বর) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।

তবে সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার হাইকোর্টের জামিন আদেশের লিখিত কপি হাতে পাওয়ার তার জামিন বিষয়ে সিদ্ধান্ত দেয়ার কথা জানিয়েছেন আপিল বিভাগ।
 
এসময় আপিল বিভাগ বলেন, হাইকোর্টের জামিনের তো লিখিত আদেশ প্রকাশ হয়নি। কিসের ভিত্তিতে জামিন স্থগিত চেয়ে আবেদন করলো রাষ্ট্রপক্ষ।
 
জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, হাইকোর্টে জামিন পেয়ে অনেকে সঙ্গে সঙ্গে কারামুক্ত হন। সে কারণেই সাথে সাথে তাই আসতে হয় রাষ্ট্রকে। এসময় লতিফ সিদ্দিকীর জামিন স্থগিতের আবেদন প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপক্ষ। তবে পান্নার বিষয়ে ১ সপ্তাহ পর শুনানি হওয়ার কথা রয়েছে।
 
পরে কাদের সিদ্দিকী বলেন, বিচার বিভাগের উপর তাদের আস্থা সব সময় ছিলো এখনও আছে।
 
গত ৬ নভেম্বর সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ও সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাকে জামিন দেন হাইকোর্ট। পরে তা স্থগিত চেয়ে চেম্বার আদালতে যায় রাষ্ট্র।
 
গত ২৯ আগস্ট রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কার্জনসহ ১৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারিক আদালত।
 
এর আগে এ মামলায় ঢাকার মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের পর মহানগর দায়রা জজ আদালতেও লতিফ সিদ্দিকীর জামিন নাকচ হয়। এরপর তিনি হাইকোর্টে আসেন। শাহবাগ থানায় হওয়া এ মামলায় ২৯ আগস্ট আব্দুল লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে কারাগারে পাঠানো হয়।
 
ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
শাপলা চত্বর হত্যা মামলা মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের
শিবির নেতা জিসান কারাগারে
শিবির নেতা জিসান কারাগারে