• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

দিল্লির দূষণে ক্ষুব্ধ মীরা রাজপুত: “বাচ্চাদের শ্বাস নিতে দিন”

বিনোদন ডেস্ক    ২২ অক্টোবর ২০২৫, ০৯:৫৮ পি.এম.
বলিউড তারকা শহিদ কাপুর ও স্ত্রী মীরা রাজপুত কাপুর। সংগৃহীত ছবি

আতসবাজির রঙিন আলোয় আলোকিত দিল্লির আকাশ, কিন্তু সেই সৌন্দর্যের আড়ালে বিষাক্ত হয়ে উঠছে রাজধানীর বাতাস। ধোঁয়া আর শব্দদূষণে হাঁপিয়ে উঠেছেন শহরবাসী—মানুষের পাশাপাশি বিপাকে পড়েছে পশুপাখিও।
এমন পরিস্থিতিতে বায়ুদূষণ ও শিশুস্বাস্থ্যের ঝুঁকি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বলিউড তারকা শহিদ কাপুরের স্ত্রী মীরা রাজপুত কাপুর।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে দিল্লিতে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে গভীর রাত পর্যন্ত আতসবাজি ফোটানো হয়। এর পরদিন বুধবার সকাল ৭টা পর্যন্ত রাজধানীর গড় বায়ু গুণমান সূচক (AQI) ছিল ৩৪৫, যা ভারতের কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের (CPCB) হিসাবে ‘অত্যন্ত খারাপ’ শ্রেণিতে পড়ে।

এই পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ক্ষোভ প্রকাশ করেন মীরা রাজপুত।

তিনি লেখেন—‘কেন এখনো বাজি পোড়াচ্ছেন? বাচ্চাদের খুশির অজুহাত দেবেন না। বাজি পোড়ানো কোনো রীতি নয়। শিক্ষা আর অর্থ থাকলেও যদি সামান্য বুদ্ধি না থাকে, তাহলে সেটা ভেবে দেখার সময় এসেছে।’

আরেকটি পোস্টে তিনি আরও লেখেন—‘দয়া করে বাচ্চাগুলোকে শ্বাস নিতে দিন।’

দিল্লির বায়ু দূষণ নিয়ে প্রতি বছরই শীত মৌসুমে উদ্বেগ বাড়ে। দীপাবলির সময় আতসবাজি ও ধোঁয়ার কারণে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। চিকিৎসকরা বলছেন, এ সময় বায়ুদূষণ শিশু, বৃদ্ধ ও শ্বাসকষ্টে আক্রান্তদের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়ায়।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’