• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

শিক্ষা উন্নতির চাবিকাঠি: আবদুস সালাম

নিজস্ব প্রতিবেদক    ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪০ পি.এম.
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। ছবি: ভিওডি বাংলা

রাজধানীর আগারগাঁও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, শিক্ষা ছাড়া জাতির উন্নয়ন সম্ভব নয়। সন্তানের কাছে বাবা হচ্ছেন আদর্শ পুরুষ, তাই সন্তানরা বাবাকে অনুকরণ করে এ কারণে সন্তানের সামনে কোনো খারাপ কাজ করা উচিত নয়। শিক্ষা উন্নতির চাবিকাঠি, তাই তরুণ প্রজন্মকে সুশিক্ষিত করে গড়ে তুলতে হবে।

তিনি বলেন, আমি নটর ডেম কলেজে পড়াকালীন সময়ে মহান মুক্তিযুদ্ধের ডাকে সাড়া দিয়ে ঝাঁপিয়ে পড়েছিলাম। 

অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, সন্তানদের সুশিক্ষায় গড়ে তুলতে হবে, কারণ শিক্ষিত জাতি ছাড়া উন্নত বাংলাদেশ গড়া সম্ভব নয়। পাশাপাশি তিনি নিজের নির্বাচনী এলাকায় মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের