• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালক অপসারণ মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা আবদুস সালামের ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় ২৪ ঘণ্টায় ১৮৩১ মামলা জুলাইয়ে সাড়ে ৪ লাখ শিক্ষার্থী বিনামূল্যে স্কুলড্রেস পাবে: শিক্ষামন্ত্রী সরকারি সংস্থাগুলোকে ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশ ভূমিমন্ত্রীর প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান সাজ্জাদুলের উদ্ভাবিত পণ্য পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২০ হাসপাতাল নির্মাণ, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী খেলাধুলার প্রতি ভালোবাসা এখনো অটুট: মির্জা ফখরুল দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে দেশে আনার চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

অর্থ আত্মসাৎ মামলায় ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড

আদালত প্রতিবেদক    ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৪ পি.এম.
ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল এবং চেয়ারম্যান শামীমা নাসরিন। সংগৃহীত ছবি

অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল এবং চেয়ারম্যান শামীমা নাসরিনকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালত এ রায় ঘোষণা করেন। দণ্ডের পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

বাদী পক্ষের আইনজীবী এইচ এম রুহুল আমিন মোল্লা জানান, আসামিরা প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের বিশ্বাস ভঙ্গ করেছেন। রায় ঘোষণার সময় তারা পলাতক ছিলেন। আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছেন।

মামলার নথি থেকে জানা যায়, মো. আবুল কালাম আজাদ নামে এক ভুক্তভোগী ২০২৩ সালের ৭ ডিসেম্বর মামলাটি দায়ের করেন। তদন্ত শেষে পিবিআইয়ের উপ-পরিদর্শক বাসুদেব সরকার ২০২৪ সালের ২৭ মার্চ প্রতিবেদন জমা দেন। একই বছরের ৯ ডিসেম্বর অভিযোগ গঠন করা হয়। তিনজনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ রায় ঘোষণা করেন।

অভিযোগে বলা হয়, আসামিরা যোগসাজশে প্রতারণার উদ্দেশ্যে ইভ্যালি প্রতিষ্ঠা করে গ্রাহকদের আকৃষ্ট করতে চমকপ্রদ বিজ্ঞাপন দিতেন। এসব বিজ্ঞাপনে প্রলুব্ধ হয়ে বাদী ২৩ লাখ টাকা দিয়ে ১১টি মোটরসাইকেল কেনেন। প্রতিশ্রুত সময়সীমায় পণ্য সরবরাহ না করে ছলচাতুরির মাধ্যমে টাকাটি আত্মসাৎ করা হয়।

ভিওডি বাংলা/ আরিফ



  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির জেল আপিল
রামিসা ধর্ষণ-হত্যা মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির জেল আপিল
শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ
র‍্যাবের টিএফআই সেলে গুম-নির্যাতন শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ
প্রধানমন্ত্রীর রেড টেলিফোনের তার চুরি, সেই ক্রেতা কারাগারে
প্রধানমন্ত্রীর রেড টেলিফোনের তার চুরি, সেই ক্রেতা কারাগারে