• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ

নিজস্ব প্রতিবেদক    ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৮ এ.এম.
ছবি: সংগৃহীত

জুলাই-অগাস্ট আন্দোলনকে কেন্দ্র করে আশুলিয়ায় ছয়জনকে হত্যার পর লাশ পুড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ চলছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। ট্রাইব্যুনালের অন্যান্য সদস্য হলেন-অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এদিন শহীদ সজলের বাবা খলিলুর রহমানকে অবশিষ্ট জেরা করা হচ্ছে। এর পাশাপাশি নতুন দুইজন সাক্ষীও আদালতে উপস্থাপন করা হবে বলে প্রসিকিউশন জানিয়েছে। মামলায় প্রসিকিউশনের পক্ষে শুনানি করছেন প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার।

প্রসিকিউশন গত বছর ৫ আগস্টের বর্বরোচিত হত্যাকাণ্ডের বর্ণনা তুলে ধরেছেন। আশুলিয়ায় ছয়জন আন্দোলনকারীকে গুলি করে হত্যা করা হয় এবং পরে পুলিশ ভ্যানে তাদের লাশ পুড়িয়ে দেওয়া হয়। ঘটনার সময় একজন জীবিত ছিলেন, কিন্তু তাকে বাঁচানো হয়নি।

মামলার আনুষ্ঠানিক অভিযোগ ২ জুলাই জমা দেওয়া হয় এবং ১৬ আসামির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ ২১ আগস্টে দেয়া হয়। এর মধ্যে সাবেক এমপি সাইফুল ইসলামসহ আটজন পলাতক থাকায় তাদের গ্রেপ্তারের জন্য ট্রাইব্যুনাল পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে।

গ্রেপ্তার আসামিদের মধ্যে রয়েছেন-ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, পরিদর্শক আরাফাত হোসেন, এসআই মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান, এসআই আবজাল ও কনস্টেবল মুকুল।

মামলায় ৬২ জন সাক্ষী, ১৬৮ পৃষ্ঠার দালিলিক প্রমাণ ও দু’টি পেনড্রাইভ সংযুক্ত রয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
শাপলা চত্বর হত্যা মামলা মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের