সাবেক এমপি রাগিবুল রিপু গ্রেফতার

নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার মোহনগঞ্জে থেকে বগুড়া-৬ আসনের সাবেক সংসদ সদস্য রাগিবুল আহসান রিপু গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর ভোরে নেত্রকোনার মোহনগঞ্জ পৌর এলাকায় অভিযান চালিয়ে র্যাব-১৪ একটি দল তাকে গ্রেফতার করে।
গত ৪ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের আগের দিন বগুড়া শহরের কালিতলা এলাকায় সাবেক সংসদ সদস্য রাগিবুল আহসান রিপুর বাড়িতে কয়েক দফায় ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা। ওইদিন থেকে স-পরিবারে গা ঢাকা দেন তিনি।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভুত্থানের পর বগুড়ার বিভিন্ন থানায় রাগিবুল আহসান রিপুর বিরুদ্ধে হত্যাসহ ১৩টি মামলা দায়ের করা হয়েছে।
বিষয়গুলো নিশ্চিত করে র্যাব-১৪ অধিনায়ক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনার মোহনগঞ্জ থেকে রাগিবুল আহসান রিপুকে গ্রেফতার করা হয়েছে।







