• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সরকার একদলীয় শাসনের দিকে ধাবিত হচ্ছে: জামায়াত আমির দিল্লি বিমানবন্দরের ঘটনায় ভারতের ব্যাখ্যায় সন্তুষ্ট নয় ঢাকা সহিংসতাকে উসকে দিচ্ছে অবৈধ মাদক পাচার: জাতিসংঘ মহাসচিব দ্বিতীয় পদ্মাসেতু নির্মাণের উদ্যোগে নতুন অগ্রগতি হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু, লাগবে না ট্রানজিট ফি গণমাধ্যমের পক্ষপাতহীন কর্মকাণ্ডে সংসদ মহিমান্বিত হবে: স্পিকার বেইজিংয়ে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা পেলেন প্রধানমন্ত্রী দেশে ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা ১৯ কোটির বেশি: অর্থমন্ত্রী বিশ্বকাপের মাঝেই টাইব্রেকারে আসছে বড় পরিবর্তন! ‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’

নবীনগরে সহোদর ভাইকে হত্যার আসামি নরসিংদীতে গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি    ৮ মে ২০২৬, ১১:৫২ এ.এম.
ছবি : ভিওডি বাংলা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পারিবারিক জমি সংক্রান্ত বিরোধের জেরে সহোদর ভাইকে হত্যা মামলার প্রধান আসামি মোঃ আলকাছ মিয়াকে (৫৫) নরসিংদী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

র‍্যাব-৯ ও র‍্যাব-১১ এর যৌথ অভিযানে বুধবার (৭ মে) বিকেলে নরসিংদী সদর মডেল থানার ভেলানগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আলকাছ মিয়া নবীনগর উপজেলার উত্তর লক্ষীপুর এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।

র‍্যাব জানায়, নিহত ইসমাইল মিয়া ও তার ভাই আলকাছ মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে বিরোধ চলছিল। বিষয়টি মীমাংসার জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একাধিক শালিস বৈঠকও অনুষ্ঠিত হয়। তবে আলকাছ মিয়া শালিস না মেনে ক্ষতির সুযোগ খুঁজছিল বলে অভিযোগ রয়েছে।

গত ১৮ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯টার দিকে আলকাছ মিয়াসহ কয়েকজন ইসমাইল মিয়ার বাড়িতে প্রবেশ করে তাকে লোহার রড দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে এলে নিহতের ছেলেকেও মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ইসমাইল মিয়াকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে নবীনগর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই র‍্যাব ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত এক নম্বর পলাতক আসামি আলকাছ মিয়াকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। একইসঙ্গে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৯৯৯ নম্বরে নির্যাতিতা স্ত্রীর ফোনকলে স্বামী গ্রেপ্তার
৯৯৯ নম্বরে নির্যাতিতা স্ত্রীর ফোনকলে স্বামী গ্রেপ্তার
রক্তাক্ত বৃদ্ধকে ফেলে দেওয়ার সময় মাইক্রোচালক আটক
রক্তাক্ত বৃদ্ধকে ফেলে দেওয়ার সময় মাইক্রোচালক আটক
অবশেষে যমজ কন্যাসন্তানসহ স্ত্রীকে ঘরে নিলেন স্বামী
অবশেষে যমজ কন্যাসন্তানসহ স্ত্রীকে ঘরে নিলেন স্বামী