• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সাঘাটায় সেবার মানোন্নয়নে ব্যবস্থাপনা কমিটির বৈঠক

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি    ৮ মে ২০২৬, ১০:৩২ এ.এম.
ছবি : ভিওডি বাংলা

গাইবান্ধার সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে হাসপাতাল ব্যবস্থাপনা সভা অনুষ্ঠিত। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঘাটা-ফুলছড়ি (গাইবান্ধা-৫) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ।  এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল কবীর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইলতুতমিশ আকন্দ, আবাসিক মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান তন্ময়, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইব্রাহিম হোসেন মন্ডল, ঘুড়িদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব সেলিম আহমেদ তুলিব, উপজেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক এনামুল ইসলাম, পরিবার পরিকল্পনা পরিদর্শক, আশরাফুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক কার্যক্রম, রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিতকরণ, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন, জনবল সংকট, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়। এ সময় হাসপাতালের সেবার মান আরও উন্নত ও জনবান্ধব করতে সংশ্লিষ্টদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।

সভায় বক্তারা বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হাসপাতাল ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও গতিশীল করতে হবে। রোগীদের যেন কোনো ধরনের ভোগান্তির শিকার হতে না হয়, সেদিকে বিশেষ গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি স্বাস্থ্যসেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও মানবিক আচরণ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেডিকেল অফিসার ডা. আব্দুল আল ফারুক।
ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রামে অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ ঘোষণা এসপি মাসুদের
চট্টগ্রামে অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ ঘোষণা এসপি মাসুদের
বগুড়া এয়ারফিল্ড ও সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করলেন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও বিমান বাহিনী প্রধান
বগুড়া এয়ারফিল্ড ও সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করলেন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও বিমান বাহিনী প্রধান
চট্টগ্রামে এলোপাতাড়ি গুলিতে যুবক নিহত
চট্টগ্রামে এলোপাতাড়ি গুলিতে যুবক নিহত