• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
পরীক্ষা পদ্ধতি ঢেলে সাজাতে 'উচ্চপর্যায়ের টাস্কফোর্স' গঠনের ঘোষণা মোদির রাষ্ট্রপতি পদে আলোচনায় বিএনপির পাঁচ শীর্ষ নেতা ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি অবৈধ সম্পদের অভিযোগ, সাবেক জেল সুপার ও স্ত্রীকে ঘিরে দুদকের অনুসন্ধান স্বৈরাচারের পুনরুত্থানের কোনো সুযোগ নেই: সমাজকল্যাণ মন্ত্রী দৃষ্টিপ্রতিবন্ধী শারমিনের কর্মসংস্থানের ব্যবস্থা করলেন স্বাস্থ্যমন্ত্রী সারিয়াকান্দিতে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন দলীয় ব্যক্তির নিয়োগ নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি: জামায়াত গাড়ি কেনার নেশায় প্রথম সিনেমায় ‘হ্যাঁ’ বলেছিলেন রাকুল প্রীত সিং ‘মাদরাসা রেজিস্ট্যান্স ডে’ বাস্তবায়নে উদ্যোগ, সভায় প্রতিমন্ত্রী ইশরাক

রাজবাড়ীতে মাজার হামলা: এনসিপির তীব্র নিন্দা

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫২ পি.এম.
শেয়ার করুন 0
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজবাড়ীতে নিজেকে ‘ইমাম মাহদি’ দাবি করা নুরুল হক বা ‘নুরাল পাগলা’র মাজারে হামলা ও লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

গোয়ালন্দে ‘ঈমান-আকিদা রক্ষা কমিটি’ আয়োজিত সমাবেশের কিছু অংশগ্রহণকারী মাজারের দিকে অগ্রসর হয়ে সেখানে ভাঙচুর ও লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটায়। কমিটিটি স্থানীয় বিএনপি, জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ ও আলেম সমাজের সমন্বয়ে গঠিত। তারা নুরুল হককে শরীয়তের পরিপন্থী কায়দায় পবিত্র কা’বা শরীফের আদলে কবরস্থ করার অভিযোগ তুলে বিক্ষোভ ঘোষণা করেছিল।

এনসিপি দাবি করেছে, প্রশাসন তিনদিনেও বিষয়টির সঠিক সমাধান করতে ব্যর্থ হয়েছে। তারা এই ঘটনার দায় প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক দলের দায়িত্বহীনতার সঙ্গে যুক্ত করছেন। এনসিপি এই মব-সন্ত্রাসের বিচার বিভাগীয় তদন্ত এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।

এনসিপি আরও জানিয়েছে, সাম্প্রতিক সময়ে মাজার ও দরবার ভাঙচুর, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর হামলা, তেজগাঁওয়ে সহিংস মিছিলসহ নানা অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। তারা অন্তর্বর্তী সরকারকে এসব ঘটনায় প্রত্যক্ষ ও পরোক্ষ দায়ীদের খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন এবং নাগরিকদের সজাগ থাকার পরামর্শ দিয়েছেন।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস
ছবি: ভিওডি বাংলা
সরকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখা মানুষের ইচ্ছা আমলে নেওয়া খারাপ কিছু নয়: দুদু
ছবি: ভিওডি বাংলা
সরকারি দায়িত্ব পেয়েই জিয়া-খালেদার মাজারে গেলেন ১২ নেতা