• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
ফুটপাতের জন্য ১৫৪ গাছ কাটার উদ্যোগ, ক্ষুব্ধ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ জুলাই অভ্যুত্থানে সক্রিয় ছিল ইসলামী আন্দোলন: চরমোনাই পীর যাত্রাবাড়ীতে ৭০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনেই উত্থান, সেই প্রশ্নফাঁসের জেরেই ধর্মেন্দ্রর বিদায় ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ জোশী কে এই অভিজিৎ, কীভাবে ‘ককরোচ’ আন্দোলনের মুখ হয়ে উঠলেন সাবেক এমপি বদির বোন জামাই ইয়াবাসহ আটক বধির ক্রীড়াবিদদের জন্য আরও সুযোগ-সুবিধা চাইলেন ডিএসসিসি প্রশাসক মেধাবী শিক্ষার্থী নীরবের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

জুলাই অভ্যুত্থানে সক্রিয় ছিল ইসলামী আন্দোলন: চরমোনাই পীর

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৫ জুলাই ২০২৬, ১০:২৩ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, জুলাই অভ্যুত্থানের দিনগুলোই প্রমাণ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম, দেশ ও মানবতার পক্ষে সক্রিয় ভূমিকা পালন করেছে।

শনিবার (২৫ জুলাই) ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের ‘নগর সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সম্মেলনে সভাপতিত্ব করেন মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি আহমদ আবদুল কাইয়ূম।

পীর সাহেব চরমোনাই বলেন, দেশে শতাধিক রাজনৈতিক দল থাকলেও সংকটময় সময়ে অনেকেই দেশপ্রেমের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। জুলাই অভ্যুত্থানের সময় অনেক দল প্রকাশ্যে মাঠে না থাকলেও ইসলামী আন্দোলন বাংলাদেশ কথা ও কাজের মিল রেখে আন্দোলনে সক্রিয় ছিল।

তিনি আরও বলেন, স্বাধীনতার পর থেকে বিভিন্ন সরকার দেশ পরিচালনা করলেও দেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি। বরং বারবার জনগণকে আন্দোলনের মাধ্যমে সরকার পরিবর্তন করতে হয়েছে। তিনি দুর্নীতি, দুঃশাসন ও বিদেশি প্রভাবমুক্ত রাষ্ট্র গঠনের আহ্বান জানিয়ে বলেন, দেশের মানুষ কুরআনের শাসন দেখতে চায়।

সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী শাসনের পতন হয়েছে। তিনি অভিযোগ করেন, গণভোটের রায় বাস্তবায়নে বিলম্ব হচ্ছে এবং সরকারকে দ্রুত জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন এবং সংসদে উচ্চকক্ষ গঠনের দাবি জানান তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দলের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মাওলানা আরিফুল ইসলামসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা।

সম্মেলনের শেষে নতুন সেশনের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের নতুন কমিটি ঘোষণা করেন দলের আমীর। এতে শেখ ফজলুল করীম মারুফ সভাপতি এবং কে এম শরীয়াতুল্লাহ সেক্রেটারি নির্বাচিত হয়েছেন।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
পরবর্তী রাষ্ট্রপতি নিয়ে সিদ্ধান্ত হবে দলের উচ্চ পর্যায়ে: রিজভী
ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতিকে সরাতে বিএনপির লাগল ১৫৮ দিন: এবি পার্টি
সাবেক রাষ্ট্রপতি যেন বিদেশে পালাতে না পারেন: নাহিদ ইসলাম
সাবেক রাষ্ট্রপতি যেন বিদেশে পালাতে না পারেন: নাহিদ ইসলাম